১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপী সাংবাদিকতাদের বুনিয়াদি প্রশিক্ষণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ে জেলার সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী “সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ” শুরু হয়। গতকাল শনিবার জেলা মুক্তিযেদ্ধা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষণের রিসোর্সপার্সন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় জেলার মোট ৩৫জন সংবাদকর্মী অংশ নেন। উদ্বোধনী দিনে সংবাদের ধারনা, সংবাদ সূচনা (ত্বাত্তিক), (ব্যবহারিক), বিভিন্ন ধরনের রিপোর্টিং, রিপোর্ট লেখার কৌশল, সংবাদের সূত্র-উৎস ও সোর্সের সাথে সু-সর্ম্পকের ধারনা প্রদান করা হয়।দ্বিতীয় দিন রোববার গণমাধ্যমে শব্দ ও ভাষার প্রয়োগ, ফিচার (ত্বাত্তিক/ব্যবহারিক), সাক্ষাতকার গ্রহনের কৌশল, সাংবাদিকতার নৈতিকতা ও নীতিমালা এবং তৃতীয় দিন সোমবার অনুসন্ধান রিপোর্টিং এর ধারণা, অপরাধমূলক অনুসন্ধানমূলক রিপোর্টিং, এ জাতীয় রিপোর্ট তৈরীতে প্রতিবন্ধকতা (কেইস ষ্টাডি) এবং সাক্ষাতকার গ্রহণের কৌশল, সাংবাদিকদের গুনাবলী, করনীয় ও বর্জনীয়, জেন্ডারস সংবেদনশীল প্রতিবেদন তৈরি, সাংবাদিকতার ইতিহাস ও একাল-সেকাল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। তৃতীয় দিনে রিসোর্সপার্সন থাকবেন বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমের স্টিংগার জুলফিকার আলি মাণিক, পিআইবির পরিচালক (অ. ও প্র) শেখ মজলিশ ফুয়াদ। শেষদিনে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page