৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি সংবাদে সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ জুন) ২ বিজিবির অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচারের উদ্দেশ্যে ০২ জন দুষ্কৃতকারী জেলের ছদ্মবেশে মায়ানমার হতে আগত একটি নৌকা হতে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহের জন্য সুকৌশলে ছোট ডিঙ্গি নৌকা যোগে নাফ সীমান্তের শূন্য লাইন অতিক্রম করবে। আরো তথ্য পাওয়া যায় যে, তারা মাদক সংগ্রহ শেষে নদী পথে মির্জাজোড়া নামক এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফেরত আসবে। এমন গোয়েন্দা তথ্যের আলোকে অধিনায়ক ২ বিজিবি, নজরদারি বৃদ্ধির পাশাপাশি তার নেতৃত্বে টেকনাফ বিওপির একটি অভিযানদলের সহযোগিতায় ব্যাটালিয়ন সদর হতে অপর একটি বিশেষ দলকে মাদক পারাপারের সম্ভাব্য এলাকায় ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকেন। পরবর্তীতে, আনুমানিক ১০০০ ঘটিকায় ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে একটি ছোট ডিঙ্গি নৌকায় চুপিসারে মির্জাজোড়া নামক এলাকার দিকে অগ্রসর হতে দেখলে বিজিবি সদস্যরা অতর্কিতে অপরাধীদেরকে গ্রেফতার করতে ধাওয়া করে। এ সময়, বিজিবির গতিবিধি আঁচ করতে পেরে মাদক পাচারকারীরা দ্রুত জোয়ারের পানিতে নিমজ্জিত কেওড়া জঙ্গলের ভিতরে তাদের নৌকাটি ডুবিয়ে দিয়ে পানিতে ঝাপ দেয় এবং সাঁতার কেটে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরে উক্ত এলাকাকে ঘিরে রেখে মাদক ও পলায়নরত অপরাধীদেরকে ধরতে বিজিবির অভিযান দলটি দীর্ঘ সময় তল্লাশী চালায়। অবশেষে, কেওড়া জঙ্গলের ভিতরে অভিনব পন্থায় পানিতে নিমজ্জিত অবস্থায় দুটি ব্যাগের ভিতরে বিশেষভাবে মোড়কজাত ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা সম্ভব হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জমার জন্য প্রযোজ্য সকল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

তিনি আরো জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তাঞ্চলে সকল ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে কার্যকর অভিযান অব্যাহত রাখবে। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এই দৃঢ় অবস্থান ভবিষ্যতেও অটুট থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page