২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৪৫ কোটির হীরা পরে জেনিফার লোপেজের রাজকীয় উপস্থিতি পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড বিপিএল উপলক্ষে হিরোস অফ এইচএসকে দলের জার্সি উন্মোচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে ড্র করল আর্সেনাল কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

টেকনাফের হ্নীলায় মাটি চাপায় একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় অবিরাম বৃষ্টিতে মাটির ঘরের দেওয়াল চাপায় একই পরিবারের মা-মেয়ে ও ছেলেসহ ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর দিবাগত রাত ৩ টায় হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, মরিচ্যাঘোনা পানিরছড়া এলাকার মৃত ঠান্ডামিয়ার ছেলে ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১) বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।তিনি জানান, ফকির মোহাম্মদ নিজ বাড়িটা মাটি দিয়ে তৈরী করেছিল। গতকাল থেকে বৃষ্টি হওয়ায় ঘরের উপরে ও চারিপাশে ত্রি-পল (পলিথিন) দিয়ে ঘুমান সবাই। এরপর হঠাৎ রাত ৩ টার দিকে অনবরত বৃষ্টি হওয়ায় তৈরীকৃত মাটির দেওয়াল ভেঙ্গে চাপা পড়ে ঘটনাস্থলে সবাই মারা যান। ঘটনাস্থল পরিদর্শন করে পরিষদের পক্ষ থেকে তাৎক্ষনাত চাউল ও কিছু নগদ টাকা দেওয়া হয়েছে।নিহতদের স্বজন হেলাল উদ্দিন জানান, ফকির মোহাম্মদ তার ঝুপড়ি ঘরে মাটির দেওয়াল তুলছিল। ওপরে পলিথিন দিয়ে নির্মাণাধীন ঘরের মাঝখানে রাতে থাকতেন পরিবারের সবাই। চারপাশের দেওয়াল প্রায় উঠে গিয়েছিল। টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে ঘুমন্ত অবস্থায় তারা মাটিচাপা পড়েন।স্থানীয় ইউপি মেম্বার বশির আহমদ বলেন, ঘটনা জানার পর আশপাশের লোকজন এসে তাদের মাটিচাপা থেকে উদ্ধারকাজ শুরু করেন। সবাইকে বের করা গেলেও ঘটনাস্থলে সবাই মারা যান।টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বাড়ির দেওয়াল ধসে হ্নীলায় একই পরিবারে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। নিহতের পরিবারে প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page