৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

টেকনাফের হোয়াইক্যংয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নস্থ কুতুবদিয়া পাড়ায় মাদক বিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে র‌্যাব-১৫, হোয়াইক্যং ইউনিয়নস্থ কুতুবদিয়া পাড়ায় এই অভিযান চালানো হয়।আটককৃত রেজাউল ইসলাম(২৭),কক্সবাজার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মধ্য হ্নীলা, কুতুবদিয়া পাড়ার -মৃত জাফর ইসলামের পুত্র। কক্সবাজার র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) জানান।র‌্যাব-১৫, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নস্থ কুতুবদিয়া পাড়া এলাকার মৃত জাফর ইসলামের বাড়ির সামনে কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সকাল অনুমান ০৬.৪০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানিক দল হোয়াইক্যং ইউনিয়ন কুতুবদিয়া পাড়ার ৩নং ওয়ার্ডের মৃত জাফর ইসলামের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই উক্ত স্থানে অবস্থানরত কতিপয় ইয়াবা ব্যবসায়ী দৌড়ে পলায়নের চেষ্টাকালে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে গ্রেফতারকৃত ব্যক্তির সাথে থাকা আরেক মাদক কারবারী কৌশলে দ্রুত পলায়ন করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত মাদক কারবারীর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে তল্লাশি করে ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রেজাউল জানায়, র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়া ব্যক্তি তার অন্যতম সহযোগী এবং তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা করে আসছে। আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন অভিনব পন্থা অবলম্বন করে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। তারা পার্শ্ববর্তী দেশ হতে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকদ্রব্য ইয়াবার বড় বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে আনায়ন এবং অর্থের বিনিময়ে তা দেশের বিভিন্ন প্রান্তে থাকা মাদক কারবারীদের নিকট নানাবিধ কৌশলী পন্থায় সরবরাহ করতো। অদ্য মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান ক্রয়-বিক্রয় সংক্রান্তে প্রাপ্ত তথ্যানুযায়ী মাদক বিরোধী অভিযানে উপরোল্লিখিত ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রেজাউল ইসলাম র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page