৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
মা–বোনদের অপমান করা হচ্ছে, আমি তার প্রতিবাদ করি: জামায়াতের আমির সন্তানের ভবিষ্যৎ মনে রেখে ভোট দিন: সাতকানিয়ায় জেলা প্রশাসক আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ >> সিলেট >> সিলেট >> সোস্যাল মিডিয়া
  • জৈন্তাপুর ৫০০গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
  • জৈন্তাপুর ৫০০গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি।

    জৈন্তাপুরে ৫০০ গ্রাম গাঁজা সহ দুই ব্যাক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রির সাথে জড়ীত আরো দুই জন কারবারি পালিয়ে যায়।আটককৃত দুই গাঁজা কারকারিরা হলো হরিপুর পশ্চিম বালিপাড়া (তারুহাটি) গ্রামের মৃত তারু মিয়ার ছেলে মকবুল হোসেন পরান (৩১) এবং উপজেলার উপর শ্যামপুর গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মো নাসির উদ্দিন (২৮)। পলাতক দুই আসামী হলেন,হেমু মাঝেরটুক গ্রামের মৃত হাসমত আলির ছেলে সোনাই মিয়া (৫০) এবং মৃত তারুমিয়ার অপর ছেলে আবুল কালাম (৩৮)।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ( ৬ই অক্টোবর) রাত ১০ ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক মির্জা শাফায়াতের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত হেমু মাঝেরটুক গ্রামে অভিযান চালায় পুলিশ। সেখানে দারুল উলুম মাদ্রাসার দক্ষিণে জৈনিক হারুণ মিয়ার মুদি দোকানের সামনে চারজন গাঁজা কারবারী অবস্থান করছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর সময় দুইজনকে পুলিশ আটক করে।এসময় আটককৃত দুই আসামীর দেহ তল্লাশি করে দুজনের দেহ থেকে ২৫০ গ্রাম করে মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পলাতক আসামি সোনাই মিয়ার নিকট থেকে বিক্রির উদ্দেশ্যে গাঁজা গুলো ক্রয় করেছে বলে স্বীকার করে।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ৫০০গ্রাম গাঁজা সহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ। আটককৃতদের শনিবার সকালে পুলিশ হেফাজতে বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page