১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার। কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক
আন্তর্জাতিক:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড
     
             

জৈন্তাপুর সিমান্তে মাদক কারবারীদের লক্ষ্য করে বি,এস,এফ’র দুই রাউন্ড গুলি নিক্ষেপ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর সিমান্তে মাদক চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়েছে ভারতীয় সিমান্ত রক্ষীবাহিনী বি,এস,এফ।২রা জুন সন্ধ্যা ৭ ঘটিকার সময় উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ১ নং ওয়ার্ডের আলুবাগান এলাকায় সিমান্তঘেষা হুনারীবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। স্হানীয়দের বরাত দিয়ে সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় আলুবাগান মোকামবাড়ী এলাকায় স্টোন ক্রাশার জোনের পূর্বে ১২৭৫ নং পিলার থেকে ১২৭৯ নং পিলার এর মধ্যবর্তী হুনারীবন্দ,মোকামবাড়ী, রিসোর্ট এরিয়া,খাঁসি হাওড় এলাকা স্হানীয় কিছু মাদক চোরাকারবারি বিপুল পরিমাণ বিদেশি মদ নিয়ে সিমান্ত অতিক্রম কালে বি,এস,এফ মাদক আটক করলে তারা দৌড়ে পালিয়ে যায়।এসময় ভারতীয় সিমান্ত রক্ষীবাহিনী চোরাকারবারে থাকা পলায়নরত আনুমানিক ২০থেকে ২৫ জনকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে।গুলির ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। হুনারীবন্দ এলাকার বাসিন্দা হাকিম মিয়ার ছেলে নূর ইসলাম (৩০) জানান, প্রতিদিনের মত হুনারীবন্দ এলাকায় বাংলাদেশের সিমান্তের অংশে গরু চড়িয়ে অন্ধকার বাড়ার সাথে সাথে বাড়ী ফিরছিলাম।এই এলাকাতে প্রতিদিন বাংলাদেশ সিমান্তের অংশে প্রচুর গবাদিপশু বিচরণ করে থাকে। তারপর হঠাৎ গুলির শব্দ শুনতে পাই এবং কয়েকমিনিট পর আবার দ্বিতীয়বার গুলির শব্দ শুনতে পাই।এর কিছুক্ষণ পর লোকমুখে জানতে পারি মাদক কারবারিদের লক্ষ্য করে বি,এস,এফ গুলি ছুড়েছে এবং পরবর্তী সময় পর্যন্ত সীমান্তে বি,এস,এফ’র টহল জোরদার হতে দেখা গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও নিশ্চিত হওয়া গেছে এই মাদক চোরাকারবারি গুলো স্হানীয় এলাকার এবং নিয়মিত সিমান্ত অতিক্রম করে মাদক সহ বিভিন্ন ভারতীয় চোরাই পন্য পাচার করে থাকে। এদিকে গুলি নিক্ষেপের ঘটনায় আলুবাগান মোকামবাড়ী এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীপুর সিমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডারের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বি,এস,এফ’র গুলি ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন মাদককারবারীদের লক্ষ্য করে ছোড়া গুলি ভারতীয় সিমান্তের ভিতরে ঘটেছে এবং এই ঘটনার পর সিমান্তে টহল জোরদার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page