১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে লেবুর কার্টন হতে ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি,সিলেট।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে কৌশলে লেবু ভর্তি দুইটা কার্টনে রাখা ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) রাত সাড়ে ১২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলাস্হ সিলেট তামাবিল মহাসড়কে সারিঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ।এসময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সারিঘাট উত্তর বাজারে আগফৌদ রাস্তার প্রবেশমুখে দুইটি ফলের কার্টন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।পরে কার্টন খুলে তার ভিতরে বাতাবি লেবুর নিচে কৌশলে রাখা ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।

উদ্বারকৃত বিদেশি মদগুলো অফিসার চয়েজ ব্লু ও রয়েল স্টেগ ব্রান্ডের। পুলিশের ধারণা পাশ্ববর্তী দেশ ভারতীয় সিমান্ত অতিক্রম করে পাচারের উদ্দেশ্যে এগুলো নিয়ে আসা হয়েছিলো।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম লেবুর কার্টনে মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বেশ কয়েকটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।চোরাকারবারিরা মাদক পাচারে যতই কৌশল অবলম্বন করুক না কেন পুলিশ এ ব্যপারে শক্ত অবস্থানে রয়েছে। তিনি বলেন উক্তো ঘটনায় পরিত্যাক্ত জব্দমুলে সাধারণ ডায়েরী করা হয়েছে।তিনি আরো জানান, সিলেটের মান্যবর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান মাদকবিরোধী অভিযান পরিচালনায় পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page