৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে রাংপানি ক্যাপ্টেন রশিদ কলেজে এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর উপজেলায় ৪ নং বাংলাবাজারে অবস্হিত রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১০ই আগষ্ট ( বৃহস্পতিবার) বেলা ১১ঘটিকার সময় প্রতিষ্ঠানের মিলনায়তনে এই বিদায় অনুষ্ঠান ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও কলেজর প্রভাষক জুয়েল আহমেদের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র সরকার।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষানুরাগী সদস্য ও ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, স্কুল ও কলেজ গভর্নিং বডির সদস্য জাহিদ মিয়া, মাসুক আহমেদ, কাজী জয়নাল আবেদীন, খোরশেদ আলম, সাবেক সদস্য মো শাহআলম সহ এইচ,এস,সি পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানে বক্তরা পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এছাড়াও বিদায়ী বক্তব্যে তিনজন পরীক্ষার্থী সকলের পক্ষ থেকে এলাকাবাসী, শিক্ষক অভিভাবকদের নিকট দোয়া চান। পরে ২০২৩ সালের এইচ,এস,সি পরীক্ষার্থীদের সুস্হতা ও পরীক্ষায় সফলতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি মহোদয়ের পিতা মরহুম ক্যাপ্টেন রশিদের রূহের মাগফিরাত কামনা সহ মন্ত্রী মহোদয় ও তার পরিবারের সকলের সুস্হতা কামনা এবং অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মরহুম এখলাসুর রহমান সহ ম্যানেজিং কমিটির সকল প্রয়াত ব্যাক্তিদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা মোস্তফা কামাল।এছাড়াও কলেজের প্রভাষক মো মোতাহার হোসেন, পাপিয়া সুলতানা, মো হাসান আলি ও সৌরভ দেবনাথ সহ স্কুল শাখার শিক্ষক মন্ডলী থেকে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ওলিউর রহমান, শিরীনা আক্তার, প্রণয় চন্দ্র ভৌমিক,মুশফিকুর রহমান, মাহবুব আলম খন্দকার, আবদুল জলিল,উজ্জ্বল দেবনাথ, সালেহ আহমেদ, নূর উদ্দিন, মহসিন আলি, নুরুল ইসলাম, শাহরিয়ার ইমন, আমিনা খাতুন ও এ,কে এম মুজিবুর রহমান।এবছর উক্তো প্রতিষ্ঠান থেকে মানবিক ও বানিজ্য শাখা থেকে ১৩ জন পরীক্ষার্থী বানিজ্যিক ও ৩৬ জন পরীক্ষার্থী মানবিক শাখা থেকে মোট ৪৯ জন পরীক্ষার্থী এবছর এইচ,এস,সি পরীক্ষায় অংশ গ্রহন করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page