৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জৈন্তাপুরে নিখোঁজ পূর্ণিমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।

গত ১লা জুন নিখোঁজ হওয়া পূর্ণিমা রানী ঘোষের (৫০) এর মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। ৩রা জুন শনিবার সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মুরগাপুলের নিচে ভোরে একজন মহিলার ভেসে থাকা মরদেহ দেখতে পায় স্হানীয় পথচারীরা।খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশে উপ- পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম এসে স্হানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।প্রাথমিক অবস্হায় মৃতদেহের মুখমণ্ডল কিছুটা অর্ধগলিত ফোলা থাকায় স্হানীয় কেউ সনাক্ত করতে না পারলেও পুলিশের সহযোগিতায় নিখোঁজ পূর্ণিমার পরিবারের সদস্যদের খবর দেয়া হলে তার বড়বোন সহ অন্যান্যরা এসে মরদেহটি নিখোঁজ হওয়া পূর্ণিমার বলে সনাক্ত করেন। পূর্ণিমার বড় বোন চামেলি দে জানান, গত দুইদিন আগে বিকেলে ৩ ঘটিকা থেকে পূর্ণিমা নিখোঁজ ছিলো।অনেক খোঁজাখুঁজি ও আত্মীয় স্বজনদের বাড়ীতে খবর দিয়েও তাকে না পাওয়ায় জৈন্তাপুর মডেল থানায় ২রা জুন তার সন্ধান চেয়ে সাধারণ ডায়েরী করি।জিডি নম্বর ৬২। নিহত পূর্ণিমা রানি ঘোষ (৫০) উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কমলাবাড়ী গ্রামের মৃত চিত্তরঞ্জন দে ও নিভা রানী দের সন্তান।আংশিক দৃষ্টি প্রতিবন্ধী। পূর্ণিমার শ্রবণ শক্তি ছিলো না এবং মানসিকভাবেও কিছুটা অপ্রকৃতস্থ ছিলো।এদিকে নিখোঁজ হওয়া পূর্ণিমা রানী ঘোষের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুখ। তিনি জানান আজ ভোরে স্হানীয় সংবাদের ভিত্তিতে একজন নারীর মরদেহ পুলের নিচে পড়ে আছে এই সংবাদ পেয়ে মডেল থানা পুলিশের টিম তাকে উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে কোন নাশকতা আছে সেটা অধিকতর তদন্তে কাজ করছে মডেল থানা পুলিশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page