২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে জাতীয় বিমা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>>জৈন্তাপুরে জাতীয় বিমা দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ( ১লা মার্চ) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।র‍্যালি শেষে জাতীয় বিমা দিবস ২০২৪ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ” করবো বিমা গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর জৈন্তাপুর শাখার এজিএম মো নাসির উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম।আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কর্মজীবনের শুরুতে একজন বীমা কর্মকর্তা ছিলেন।বীমা কর্মকর্তা থাকা অবস্থায় তিনি বাংলাদেশের অদ্ভ্যুদয় ও ঐতিহাসিক ৬ দফা আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলেন।বক্তারা আরো বলেন,বীমা হচ্ছে মানুষের জীবনের একটি নিরাপত্তা খুঁটি।বর্তমান সরকার কতৃক গৃহীত ও নিবন্ধীত বীমা কম্পানীগুলোতে নিজের ও পরিবারের ভবিষ্যত নিরাপত্তার জন্য বিভিন্ন মেয়াদে বীমা করা বিষয়ে আলোচনা করা হয়।তারা বলেন একটি সময় মানুষ বীমা সম্পর্কে নেতিবাচক ধারণা থাকলেও বর্তমান প্রজন্ম এই খাতকে ইতিবাচক হিসেবে দেখছে।এছাড়া বর্তমান সরকার কতৃক গৃহীত বঙ্গবন্ধু শিক্ষা বীমা নিয়ে গ্রাহকদের মাঝে এর সুফল সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের জোনাল প্রধান আবু জাফর,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন,সাইট্রাস গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন সরকার,বীরমুক্তিযোদ্ধা খুরশেদ আলম সহ বিভিন্ন বেসরকারি বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকবৃন্দ।পরে জৈন্তাপুর ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর বীমা গ্রাহকদের মাঝে তাদের বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page