৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে গত একমাসে ৯৫ লক্ষ টাকার চেরাইপন্য সহ ২০টি মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি

জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে গত সেপ্টেম্বর মাসে চোরাইপন্য উদ্ধার জনিত বিশেষ ক্ষমতা আইনে ১৮ টি ও মাদক মামলায় ২টি সহ মোট ২০ টি মামলা দায়ের এবং ৯৪ লাখ ৫৮ হাজার ৭০০ টাকা সমমূল্যে পন্য উদ্ধার করা হয়েছে।১লা অক্টোবর (রবিবার) বাংলাদেশ সংবাদ প্রতিদিন প্রতিবেদকের সাথে আপালকালে এ তথ্য জানান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। জৈন্তাপুর উপজেলার তিনটি ইউনিয়ন ভারতীয় সীমান্তবর্তী হওয়ার সুবাদে সক্রিয় চোরাকারবারির বিভিন্ন সময়ে মহাসড়ক ও নৌরুট ব্যবহার করে গরু,মহিষ,চিনি,কসমেটিকস, মোবাইল সহ বিভিন্ন ধরণের মাদক ও ভারতীয় ঔষধ পাচার করে আসছে।জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন সময়ে নিয়মিত পন্য আটক সহ মামলা দায়ের করা হচ্ছে। গত সেপ্টেম্বর মাসজুড়ে পুলিশের অভিযানে সবচেয়ে বেশী আটককৃত পন্যের অন্যতম চিনি। এ মাসে মোট আটককৃত চিনির পরিমান ১৯৫০০ কেজি।আটককৃত গরু ও মহিষসের মধ্যে ৩১টি গরু ও ৩২টি মহিষ বিভিন্ন অভিযানে উদ্ধার করা হয়েছে। এছাড়া গত মাসে ১৩ ই সেপ্টেম্বর জৈন্তাপুর কাটাগাঙ নামক স্হান হতে ২৯৭ পিস মোবাইল ফোন সহ একজনকে আটক করা হয়। উদ্বারকৃত মোবাইলগুলোর বাজারমূল্য ৩৫ লাখ ৬৪ হাজার টাকা।এছাড়াও গত মাসে গরুমহিষ, চিনি, মোবাইলের পাশাপাশি ভারতীয় ৬০০ কেজি চা পাতা,৬০০ গ্রাম গাঁজা ও ৩২ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ রয়েছে। সেই সাথে ১৮ই সেপ্টেম্বরে বিশেষ এক অভিযানে ৮ লক্ষ ৭ হাজার টাকা মূল্যের যৌন উত্তেজক ট্যাবলেট সহ বিভিন্ন ধরণের ঔষধ আটক করা হয়।এ বিষয়ে প্রতিবেদককে ওসি তাজুল ইসলাম পিপিএম আরো জানান, সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে পুলিশ তৎপর রয়েছে। জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান মাদকবিরোধী অভিযান করতে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page