৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে এইচএসসি ফলাফলে পাশের হার ৬৯.০৫%

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি

২০২৩ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (২৬শে নভেম্বর) বেলা ১১ ঘটিকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৯টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সহ মোট ১১টি শিক্ষা বোর্ডে ফলাফল প্রকাশিত হয়েছে।এ বছর সারাদেশে গড় পাশের হার ৭৮.৬৪%। এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৭১.৬২। গেলো বছরের তুলনায় সারা দেশের ন্যায় সিলেট গড় পাশের হার কমেছে।

এদিকে সারা দেশের ন্যায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি, বিএমটি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।জৈন্তাপুরে প্রকাশিত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এইচএসসিতে ৭টি কলেজ, বিএমটি কারিগরি শাখায় ২টি কলেজ ও মাদ্রাসা বোর্ডের আওতায় একটি প্রতিষ্ঠান অংশ নেয়।পুরো উপজেলায় এ বছর মোট ১৪১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৯৭৫জন। সে অনুযায়ী উপজেলায় গড় পাশের হার ৬৯.০৫%। এ বছর উপজেলায় একমাত্র জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী হলো জৈন্তাপুর তৈয়ব আলি কারিগরি কলেজের বিএমটি শাখার পরীক্ষার্থী আসমা আক্তার নিলা।এদিকে চলতি বছর এইচএসসিতে উপজেলার ৭টি কলেজগুলোর মধ্যে ইমরান আহমদ সরকারি মহিলা কলেজে ৫৯.৮৭%, তৈয়বআলি ডিগ্রি কলেজে ৭২.৩৯%, জৈন্তিয়া ডিগ্রি ৮৫.৯৪%, হযরত শাহপরান (রহঃ) ডিগ্রি কলেজে ৪৫.৩৪%, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজে ৬৩.২৭% রমজান রুপজান বাগেরখাল একাডেমি ৭৪.৫৫% এবং জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল ও কলেজে গড় পাশের হার ৮০%।উপজেলার দুইটি কারিগরি কলেজ জৈন্তাপুর তৈয়ব আলি কারিগরি কলেজ ও জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজে গড় পাশের হার যথাক্রমে ৯৬.৬০% ও ৮৪.২১% এবং একমাত্র মাদ্রাসা খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসায় গড় পাশের হার ৯৪.৪৪%।সিলেট জেলা শিক্ষা ও জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত ২০২৩ সালের এইচএসসি, বিএমটি ও আলিম / সমমান পরীক্ষার ফলাফল বিবরনীতে তা জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page