৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জৈন্তাপুরে আসামপাড়া আশ্রয়ণে যুব উন্নয়নের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট>>>

সিলেট জেলার জৈন্তাপুরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আয়োজিত আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় স্হানীয় পর্যায়ে পুরুষ মহিলাদের হাঁস মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৩১শে মে বুধবার বিকেল ৩ ঘটিকায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্পে আবাসন কমিউনিটি সেন্টারে সপ্তাহব্যাপী শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্সে আসামপাড়া আবাসন প্রকল্পের সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা হাসান আশকারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আল বশিরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে আত্মনির্ভরশীলতা হয়ে উঠার অন্যতম বিষয় ক্ষুদ্র পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করা।নিজ বাড়ীতে হাঁস মুরগী লালন পালন শুধু স্বপ্ল পরিসরে না করে পরিবারের চাহিদা মিটিয়ে কিছু বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে ক্ষুদ্র ঋণের ব্যবস্হা করে দিচ্ছে।তিনি সকলকে সপ্তাহব্যাপী চলমান এই প্রশিক্ষণ সফলভাবে অংশগ্রহণ করার অনুরোধ জানান, এবং প্রশিক্ষণ শেষ প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিবারের অন্যান্য আয়ের উৎসের পাশাপাশি হাঁস মুরগী পালন থেকে পরিবারের আমিষের চাহিদাপূরণ সহ আর্থিকভাবে লাভবান হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম শামীম,আশ্রয়ণ প্রকল্প সমবায় সমিতির সভাপতি মো আব্দুল জলিল, যুব উন্নয়ন প্রশিক্ষক মন্তাজ আলি,বীরমুক্তিযোদ্ধা নুরু মিয়া, আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মুসলিম মিয়া, দেলোয়ার হোসেন সহ প্রশিক্ষণ নিতে আসা আশ্রয়ন প্রকল্পের পুরুষ ও মহিলাগণ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page