২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

জামিয়া মাদ্রাসা পরিদর্শনে শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “দেশকে শিরক–বিদআতমুক্ত করা এবং প্রকৃত ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে কওমি ঘরানার আলেম ও মাদ্রাসাসমূহ অপরিবর্তনীয় ভূমিকা রেখে চলেছে। কওমি শিক্ষা দেশের ঈমানি শক্তির প্রধান ভিত্তি।”

তিনি বলেন, “গ্রামগঞ্জে কওমি মাদ্রাসার বিস্তারের ফলে সাধারণ মানুষ প্রকৃত ইসলাম সম্পর্কে সচেতন হয়েছে। কওমি শিক্ষার মাধ্যমে আলেম, হাফেজ, মুহাদ্দিস ও চরিত্রবান মানুষ তৈরি হচ্ছে, যা সমাজকে সঠিক পথে পরিচালিত করছে।”

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আমল এবং স্বাধীনতা–পরবর্তী সমাজ সংস্কার পর্যন্ত সব পর্যায়ে কওমি আলেমরা জাতিকে পথ দেখিয়েছেন—এ মন্তব্য করে তিনি বলেন, “আলেমদের ত্যাগ ও দাওয়াতি প্রচেষ্টার কারণেই ইসলামী চিন্তা-চেতনা আজও জীবন্ত আছে।” ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সুযোগ, অবকাঠামো উন্নয়নসহ কওমি শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।”
তিনি গতকাল সোমবার দুপুরে লোহাগাড়া উপজেলার জামিয়া ইবনে আব্বাস(রা.)মাদ্রাসা পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “আল্লাহ যদি আমাকে মানুষের খেদমতের সুযোগ দেন, তাহলে কওমি মাদ্রাসার ভবন উন্নয়ন, আবাসন সুবিধা, লাইব্রেরি, ল্যাব, গবেষণা কার্যক্রম, শিক্ষক-মুহাদ্দিসদের সম্মানভাতা—এসব বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “কওমি ছাত্ররা শুধু দীন শেখে না; তারা নৈতিকতা, চরিত্র ও দায়িত্ববোধে সমৃদ্ধ মানুষ হিসেবে সমাজে প্রভাব সৃষ্টি করে। তাই কওমি শিক্ষার ধারাবাহিকতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উক্ত সভায় মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুহাদ্দিস মুহাম্মদ শোয়াইব, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আফসার চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুস সালাম,সহ-সভাপতি রফিক দিদার, লোহাগাড়া সদর ইউনিয়নের আমীর মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, নায়েবে আমীর মাওলানা হেলাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, প্রবীণ রাজনীতিবিদ ফজলুল হক আজাদ ও রফিক দিদারসহ ইউনিয়নের ১০টি ওয়ার্ডের সভাপতি–সেক্রেটারি এবং বিভিন্ন বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর ও ঈমানি আবহে পরিপূর্ণ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page