১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

জামায়াতে ইসলামীর আয়োজনে ফটিকছড়িতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে  ইফতার মাহফিল।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ফটিকছড়ি প্রতিনিধি >>> বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ফটিকছড়িতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) ফটিকছড়ির একটি অভিজাত রেস্টুরেন্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে সাংবাদিকদের এক মিলনমেলা গড়ে ওঠে। এতে ফটিকছড়িতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ নুরুল আমিন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা যদি সাহসিকতার সঙ্গে কাজ করেন, তাহলে সত্য-মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়ে যাবে। ইসলাম সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে, তাই সত্য প্রকাশে সাংবাদিকদের কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই।”তিনি আরও বলেন, “সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া গণতন্ত্র ও সমাজের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা যেন স্বাধীনভাবে এবং বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে পারেন, সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।”অনুষ্ঠানেবিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমির নাজিম, সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ, নাজিম উদ্দিন সিকদার,লন্ডন প্রবাসী মাসুদুর রহমান, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদ, সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকসহ ফটিকছড়িতে কর্মরত সকল সাংবাদিক সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, পেশাজীবী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।সাংবাদিকদের মিলনমেলা ইফতার মাহফিলকে কেন্দ্র করে ফটিকছড়ির সাংবাদিকদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন।অনুষ্ঠানে অংশ নেওয়া এক সাংবাদিক বলেন, “সাংবাদিকদের সম্মাননা দেওয়া এবং তাদের সাথে মতবিনিময় করায় আমরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞ।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page