২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আমলাতন্ত্রের ফাঁদে সাংবাদিকতা: আত্মঘাতী কোন্দল ও পেশাগত মর্যাদার সংকট ! পটিয়া দুগ্ধ খামারিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্টানে এমপি এনাম। পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জামাইকে না জানিয়ে বাবার বাড়ি থেকে মেয়ের দ্বিতীয় বিয়ে স্ত্রী ও আড়াই বছরের সন্তান হারিয়ে দিশেহারা স্বামী, থানায় মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর।।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় স্বামীকে না জানিয়ে বাবার বাড়ি থেকে মেয়ের দ্বিতীয় বিয়ে দেওয়ার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। এতে স্ত্রী ও আড়াই বছরের কন্যা সন্তান হারিয়ে পাগলপ্রায় অবস্থায় দিন কাটাচ্ছেন প্রথম স্বামী নাঈম মোল্লা। অভিযোগে জানা যায়, নগরকান্দার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামের লিঠু তালুকদারের মেয়ে হাজেরা বেগমের সঙ্গে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী উপজেলার মাজারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামের নাঈম মোল্লার। সংসারে জন্ম নেয় একটি কন্যা সন্তানও। কিন্তু চলতি মাসের ৪ আগস্ট সোমবার হাজেরা বেগম মেয়েকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। চারদিন পর স্ত্রী-সন্তানকে আনতে নাঈম শ্বশুরবাড়ি গেলে আর খুঁজে পাননি তাদের। বহু খোঁজাখুঁজি শেষে এলাকাবাসীর কাছ থেকে তিনি জানতে পারেন, শ্বশুর-শাশুড়ি গোপনে হাজেরাকে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছেন। নতুন স্বামীর বাড়িতেই নিয়ে যাওয়া হয়েছে আড়াই বছরের কন্যাকেও। এ নিয়ে কান্নাজড়িত কণ্ঠে নাঈম বলেন, আমার কোনো তালাকনামা নেই। আমাকে না জানিয়ে স্ত্রীকে অন্যত্র বিয়ে দিয়ে শ্বশুর-শাশুড়ি প্রতারণা করেছে। আমার সন্তানকেও নিয়ে গেছে। এখন আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই। তিনি আরও অভিযোগ করেন, স্ত্রী স্বর্ণালংকার ও নগদ টাকা-সহ তার দেওয়া সমস্ত জিনিসপত্র নিয়ে গেছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে নগরকান্দা ও সালথা থানায় মামলা করেছেন।

এবিষয়ে হাজেরার মা রোজিনা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত না করেই ফোন কেটে দেন।স্থানীয়রা জানান, জামাইকে না জানিয়ে মেয়েকে বিয়ে দেওয়া সামাজিকভাবে অনৈতিক কাজ এবং প্রতারণার শামিল। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page