২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী, উৎসবমুখর বন্দরনগরী। নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজের সাফল্য

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এস এম জহিরুল ইসলামঃ>>>জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ ঢাকা কমার্স কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরা ১১টি বিষয়ে থানা পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে। ১৩ মে ২০২৩ ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহা. আসাদূজ্জামান। সভাপতিত্ব করেন শাহ আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া শিরিন। অনুষ্ঠানে শাহ আলী থানার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।ঢাকা কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আদিবা আজম মাটি থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার লাভ করেছেন। এছাড়া শাহ আলী থানায় উচ্চমাধ্যমিক পর্যায়ে বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অর্জনকারী ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীবৃন্দ হলো- নির্ধারিত বক্তৃতা ও বাংলা রচনা প্রতিযোগিতায় আদিবা আজম মাটি, নৃত্য (উচ্চাঙ্গ) প্রতিযোগিতায় একাদশ শ্রেণির অঙ্কিতা মজুমদার, দেশাতœবোধক গান প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আদ্রিতা অধিকারী, রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানজিলা হক, নজরুল সঙ্গীত প্রতিযোগিতায় একাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিস আলমাস, লোক সঙ্গীত প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নিশাত জাহান লিয়া ও কেরাত প্রতিযোগিতায় একাদশ শ্রেণির শিক্ষার্থী এস এম আনাস বিন শাহেদ, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিতর্ক (একক) প্রতিযোগিতায় এমবিএ (ব্যবস্থাপনা) শ্রেণির প্রসেনজিৎ বিশ্বাস এবং নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় বিবিএ অনার্স (মার্কেটিং) শ্রেণির এহসানুল হক ফাহিম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ থানা পর্যায়ে বিজয়ী ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীদের অভিনন্দন জানান অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ ও উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page