৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জাতীয় পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন রাজশাহী ক্যান্ট: পাবলিক স্কুল-কলেজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ডিইউডিএস) আয়োজিত ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিতার্কিকরা। রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল মো: রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। 
তৃতীয় ডুবে যাওয়া প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ২১-২৫ জুলাই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। পাঁচ দিনব্যাপী সফল অনুষ্ঠানের পর ২৫ জুলাই ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’ শীর্ষক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ জন বিতার্কিকের সমন্বয়ে মোট ৯৬টি দল সক্রিয়ভাবে এই তাৎপর্যপূর্ণ বিতর্কে অংশগ্রহণ করে। ৯৬টি দলের মধ্যে স্কুল পর্যায়ে অংশগ্রহণ করে ৩২টি দল। ২৫ জুলাই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্কুল পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বিতার্কিকদের পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিতার্কিকরা। বিতর্ক প্রতিযোগিতা শেষে ২৫ জুলাই বিকাল ৫ টা ৩০ মিনিটে টিএসসি অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক মি. ম্যাট ক্যানেল; ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. একেএম ফজলুর রহমান। বিষয়ভিত্তিক উপস্থাপক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ডিভিশন, সিআইপিআরবি এর পরিচালক ড. আমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন ডিরেক্টর মি. ম্যাট ক্যানেল তাঁর বক্তবে ইউকে এইড ম্যাচ ফান্ড এবং রয়েল ন্যাশনাল লাইফবোট ইন্সটিটিউশন (আরএনএলআই) এর মাধ্যমে বাংলাদেশকে পানিতে ডুবে মৃত্যু কমাতে সহায়তা করার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি আশ্বস্ত করেন যে, যুক্তরাজ্য ভবিষ্যতে তার সমর্থন অব্যাহত রাখবে। এছাড়াও আইসিবিসি প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হওয়ার জন্য আরএনএলআই এর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে কার্যত প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তাঁর ভাষণে তিনি স্কুল পাঠ্যক্রমের মধ্যে জীবন রক্ষাকারী সাঁতার অন্তর্ভুক্ত করার বিষয়ে তাঁর অভিপ্রায় ব্যক্ত করেন। ডা. দীপু মনি তরুণ বিতার্কিকদের মধ্যে এমন একটি অর্থবহ বিতর্কের আয়োজন করার জন্য সিআইপিআরবি-এর প্রশংসা করেন। শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে ডুবে যাওয়া প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এর ভূমিকার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page