৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জয়পুরহাটে ঝড়ের তাণ্ডবে মহিলা এবং পানিতে ডুবে এক শিশুর মৃত্যু..

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ)।জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ>>>>

জয়পুরহটের কালাইয়ে ঝড়ে গাছের ডাল ভেঙে আছিয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার মদনাহার এ ঘটনা ঘটে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।নিহত আছিয়া বেগম কালাই উপজেলার মাত্রাই মদনাহার গ্রামের মোফাজ্জল হোসেন স্ত্রী।(ওসি) এস এম মঈনুদ্দিন জানান, আছিয়া বেগম মাঠে ধান কুড়ানোর জন্য নিজ বাড়ি থেকে বের হন। বিকেলে প্রচন্ড ঝড় শুরু হলে নিরাপদ স্থানে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন তিনি । এসময় একটি গাছের ডাল ভেঙে আছিয়া বেগমের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে দুপুর ২টার সময় জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সোহান (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত সোহান সদর উপজেলার বম্বু ইউনিয়নের কোমড়গ্রামের উজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, জেলার বম্বু ইউনিয়নের কোমড়গ্রামের একটি দিঘিতে গোসল করতে যান সোহান। সে পানিতে খেলা করার সময় ডুবে যায়। অন্য শিশুরা তাকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে। তখন পরিবারের লোকজন এসে পানিতে তাকে খুঁজতে থাকে। একসময় তাকে খুঁজে পান পরিবারের সদস্যরা। ওই অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page