১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জে দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনের কারাদণ্ড। আমরা শাসক হতে আসেনি সেবক হতে এসেছি- মুক্তিযুদ্ধ মন্ত্রী – আযম খান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত “সাতকানিয়া-বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি” বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ,  চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ , চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত -১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা বাগেরহাট প্রতিনিধি >>> বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে একটি সালিশ বৈঠকে মহিউদ্দিন মহারাজ (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাই শওকত আলী জোমাদ্দার (৫৫)।শনিবার (১ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সন্ধ্যায় অভিযুক্ত মো. মিজানুর রহমান শেখকে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে লক্ষীখালী পুলিশ ফাঁড়ির সামনে মারধরের ঘটনা ঘটে।নিহত মহিউদ্দিন মহারাজ বরইতলা গ্রামের আবুবকর জোমাদ্দারের ছেলে।নিহতের স্ত্রী সালমা বেগম ও স্থানীয়রা বলেন, ৪ বিঘা জমির একটি ঘেরের মধ্যে সাবেক সেনা সদস্য মিজানুর রহমান শেখ কিছু জমি পাবেন বলে থানায় অভিযোগ করেন। থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিষ্পত্তির জন্য লক্ষীখালী ফাঁড়ি পুলিশের ওপর দায়িত্ব দেন। শুক্রবার ফাঁড়ির আইসি এসআই মো. সাইদুর রহমান দুই পক্ষকে কাগজপত্র নিয়ে ফাঁড়িতে যেতে বলেন। সেখানে সালিশ বৈঠক চলাকালিন আইসি সাইদুর রহমান অনুপস্থিত থাকায় দুপক্ষের ফাঁড়ির সামনে রাস্তায় বাকবিতণ্ডায় জড়ায়। এ সময় মিজানুর রহমান ও তার সহযোগীরা বিবাদী মহিউদ্দিন মহারাজ, তার বড় ভাই শওকত জোমাদ্দারসহ ৪-৫ জনকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।আহত দুই ভাইকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা ইসলামি হাসপাতালে পাঠানো হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মহিউদ্দন মহারাজ মারা যায়।মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ফাঁড়ির আইসি না থাকায় দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে আহত মহিউদ্দিন মহারাজ মারা গেছেন। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনের কারাদণ্ড।
আমরা শাসক হতে আসেনি সেবক হতে এসেছি- মুক্তিযুদ্ধ মন্ত্রী – আযম খান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত
“সাতকানিয়া-বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি” বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ, 
চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা
ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ ,
চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার
ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১

You cannot copy content of this page