২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৪৫ কোটির হীরা পরে জেনিফার লোপেজের রাজকীয় উপস্থিতি পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড বিপিএল উপলক্ষে হিরোস অফ এইচএসকে দলের জার্সি উন্মোচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে ড্র করল আর্সেনাল কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

জমি দখল করতে জোরপূর্বক মাদ্রাসার ঘরের উপর তোলা হয়েছে ঘর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ

জমি ভাড়া নিয়ে ২০২০ সালে গড়ে উঠেছে ফয়জুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা। জমিটির ক্রয় সুত্রে মালিক রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামের সড়কঘাট এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে বেনজির আহমেদ ওরফে বিপ্লব মিয়া। ওই জমি একই এলাকার মৃত হারান উদ্দিন মন্ডলের ছেলে উত্তর মিলিক বাঘা গ্রামের গোলাম মোস্তফা নিজের দাবি করে জোরপূর্বক আমগাছ কেটে মাদ্রাসার ঘরের উপর ঘর তুলেছে এমন অভিযোগ করেছেন বিপ্লব মিয়া। এ বিষয়ে বাঘা থানা ও আদালতে অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে এলাকাবাসীর বক্তব্যে জানা গেছে, ভুক্তভোগী বেনজির আহমেদ ওই এলাকার মৃত ওয়াছিম উদ্দিন মিঞার ছেলে লুৎফর রহমান ওরফে নিলু মিঞার নিকট থেকে গত ১৫/০৬/ ২০০৯ ইং তারিখে ১৮১১ নম্বর দলিল, ১৫/০৪/২০১০ ইং তারিখে ১৩৬৭ নম্বর দলিল ও ১৩/০২/২০১২ ইং তারিখে ৪৮৫ নম্বর দলিল মূলে মোট ২৯ শতাংশসহ সর্বসাকুল্যে .৪২ শতাংশ জমি ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে নামজারি পূর্বক খাজনা পরিশোধ করে ১২ বছরের উর্দ্ধকাল যাবৎ অন্য সকল অংশীদারদের জ্ঞাতসারে ভোগ দখল করে আসছেন। যার তফসীল, জেলা-রাজশাহী, থানা-বাঘা মৌজা-চকনারায়নপুর, জেল নং -১৪২, আরএস খতিয়ান নং-১৯৬, আরএস দাগ নং- ৩৪৬, শ্রেণী- আমবাগান, পরিমাণ ১.৭৫ একর কাতে .৪২ একর । বর্তমানে যার উপর একটি মাদ্রাসা চালু আছে। গত ১০ জুন গোলাম মোস্তফা তার লোক বল নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই জমি তাদের দাবি করে জোরপূর্বক দখলে নিয়ে প্রায় ১০ লক্ষ টাকার আম গাছ ও মেহগনি গাছ কর্তন করে সেখানে ঘর নির্মাণ করতে থাকে । খবর পেয়ে বেনজির আহমেদ গোলামকে জমির গাছ কাটতে এবং ঘর নির্মাণ করতে নিষেধ করলে তিনি তাকে ভয়ভীতি প্রদর্শন করে জমি থেকে সরে যেতে বলেন। এমনকি ভবিষ্যতে ওই জমির উপর গেলে পরিণাম ভয়াবহ হবে এবং প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়। ফলে বেনজির নিরুপায় হয়ে বাধা প্রদান থেকে বিরত থেকে থানায় লিখিত অভিযোগ দেয়। কিন্তু থানা থেকে এ বিষয়ে কার্যকর কোন ব্যবস্থা না নেওয়ায় বেনজির আহমেদ গত ২৬ জুন আদালতে অভিযোগ দাখিল করেন। পরে বিজ্ঞ আদালত উভয় পক্ষের কাগজপত্রাদী পর্যবেক্ষণ করে সহকারী কমিশনার ভূমি বাঘা রাজশাহী কর্তৃক প্রেরিত তদন্তের ওপর ভিত্তি করে গত ৩১ অক্টোবর (২০২৩) বেনজির আহমেদের জমিতে গোলাম হোসেন বা তার পক্ষের কোন লোকজনের প্রবেশ আদেশ ধারা বারিত করেন এবং থানাকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন। কিন্তুু সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে সম্পন্ন পেশি শক্তির বলে অন্যায় ভাবে উক্ত সম্পত্তিতে গোলাম মোস্তফা ঘর নির্মাণ করেছেন‌।

এলাকাবাসী আরও জানান, গোলাম মোস্তফা অর্থবিত্তশালী, এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তিনি যেখানে সেখানে জমি দখল করতে যান। গত মাসে চকছাতারি এলাকার বাঘা নিমতলা মসজিদ সংলগ্ন সরকারি রাস্তা জোর পূর্বক দখল করে লোহার গ্রিল দিয়ে বাউন্ডারি ওয়াল দেন। পরে বাঘা পৌর মেয়র আক্কাছ আলী বিষয়টা অবগত হয়ে সরেজমিনে জমি মেপে তাকে উচ্ছেদ করেন। এখানেও তিনি জোরপূর্বক জমি দখলে নিয়ে ঘর নির্মাণ করছেন। গোলাম যার নিকট থেকে সম্পত্তি ক্রয় করছেন, তার সম্পত্তি আগেই বেনজির আহমেদের নিকট বিক্রয় করেছেন। গোলাম এটা যেনেও তার থেকে জমি ক্রয় করেছে এবং তার ৮ শতাংশ জমি বিগত ১০ বছরে তিন জায়গায় দখল করতে গেলেও কোথাও দখল করতে পারে নাই। সবশেষে ৫ নভেম্বর বেনজিরের ভোগ দখলে থাকা সম্পত্তিতে জোরপূর্বক আমগাছ কর্তন করে ঘর নির্মাণ করছেন।ওই সম্পত্তিতে ব্যবসা পরিচালনা করা রান্টু আহমেদ জানান, আমি বেনজিরের থেকে জায়গা ভাড়া নিয়ে প্রায় ১০ বছর থেকে এখানে ঢোপঘর স্থাপন করে ব্যবসা পরিচালনা করে জীবন যাপন করছিলাম। এমতাবস্থায় গোলাম মোস্তফা আমার ঢোপঘর ফেলে দেয় এবং আমার দোকান সরিয়ে নিতে বলে। ফলে আমি বাধ্য হয়ে দোকান সরিয়ে নিয়েছি। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় এখন আমি অনেক কষ্টে আছি।এ ব্যাপারে অভিযুক্ত গোলাম বলেন, এটা আমার ক্রয়কৃত সম্পত্তি। আমি আমার ক্রয়কৃত আট শতাংশ জমির ওপরে ঘর নির্মাণ করছি, কারও জমিতে যায় নাই।এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা জানান, অভিযোগের বিষয়ে আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য,১০০জন মাদ্রাসা ছাত্র রাস্তার পূর্ব পাশে থাকা রান্টুর দোকানটি উচ্ছেদ করায় বিপাকে পড়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা। বর্তমানে দোকানটি রাস্তার পশ্চিমে হওয়ায় বাঘা-সড়কঘাটের ব্যাস্ততম রাস্তা পার হয়ে মাদ্রাসার কোমলমতি শিশুদের আসতে হচ্ছে দোকানে। এতে সড়ক দুর্ঘটনার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page