১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

জমকালো আয়োজনে তুষভান্ডারে ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শাহিনুর ইসলাম শাহিন>>> লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপশাখা উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৪ডিসেম্বর ২০২৪ ) দুপুরে উপজেলার তুষভাণ্ডার বাজারের আল জব্বার বাগ মার্কেটের দ্বিতীয় তলায় এ শাখা উদ্বোধন করা হয়।এ সময় প্রধান অতিথি ছিলেন,ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান জনাব এ কে এম শফিয়ার রহমান।জানা গেছে,ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,লালমনিরহাট শাখার অধীনে পরিচালিত হবে এই উপশাখাটি।প্রধান অতিথি বক্তব্যে একেএম শফিয়ার রহমান বলেন, ইসলামী ব্যাংক বর্তমানে দেশের ব্যাংকিং খাতের সব সূচকে শীর্ষস্থানে অবস্থান করছে।২ কোটি ৩০ লাখ গ্রাহকের আস্থার ব্যাংক হিসেবে সর্বোচ্চ আমানত-বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স আহরণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে এ ব্যাংক।ব্যাংকের সেলফিনসহ অন্যান্য ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গঠনে এ ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে।তিনি আরো বলেন,এ ব্যাংক গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩৪ হাজার গ্রামে ১৭ লাখ গ্রাহকের মধ্যে বিনিয়োগ প্রদান করেছে যার মধ্যে প্রায় ৯২ শতাংশই নারী।এ ব্যাংকের বিনিয়োগকৃত বৃহৎ ও ক্ষুদ্র শিল্প, এসএমই ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে ১ কোটির বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।লালমনিরহাট এফএডিপি শাখা প্রধান হুমায়ূন কবিরের সভাপতিত্বে ইসলামী ব্যাংক পিএলসি রংপুর জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাসির উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,লালমনিরহাটে জেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক ফিরোজ হায়দার লাভলু,বীর মুক্তিযোদ্ধা মোহসীন ইসলাম টুলু,তুষভান্ডার মহিলা কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান,কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শরিফুল ইসলাম,ব্যবসায়ী আব্দুল হাকিম,আবু তালেব মিলুসহ প্রমুখ।এ সময় বিভিন্ন উদ্যোক্তা, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page