১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ গাজীপুরের কালীগঞ্জে নৈশপ্রহরীর অভাবে অরক্ষিত প্রাথমিক বিদ্যালয়, দেওতলা স্কুলে বড় ধরনের সম্পদ সংক্রান্ত ঘটনায় আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে বড় পরিবর্তন
আন্তর্জাতিক:
কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া
     
             

জমকালো আয়োজনের মধ্যদিয়ে ১৪ বর্ষে পদার্পণ করলো দৈনিক “রাজশাহীর আলো”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাজশাহী ব্যুরোঃ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৪ বছরে পদার্পণ করলো রাজশাহীর স্থানীয় “দৈনিক রাজশাহীর আলো”পত্রিকা। ১ অক্টোবর ২০২৩ ( বোরবার) সন্ধ্যা ৬ টায় পর্যটন মোটেল করপোরেশনে আনুষ্ঠানিকভাবে গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও কেক কেটে পত্রিকাটির বর্ষপুর্তি পালন করেছে। এসময় দৈনিক “রাজশাহীর আলো’র পক্ষ থেকে ২০ জনকে উত্তোরিও এবং ৩ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়। এরপর বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আজিবার রহমানকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়। এসময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আজিবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. হাবিবুর রহমান, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মো: ওমর ফারুক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: ওয়ালী খাঁন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়গনাষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি লায়ন ডা: এসএমএ মান্নান, বৃহত্তর ফরিদপুর জনকল্যান সংস্থা রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও রাজশাহী রিপোটার্স ইউনিটি’র সভাপতি আব্দুল মুগনী নিরো, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান সহ বিশিষ্ট জন।এসময় অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুব অল্প সময়ে এই পত্রিকাটি সবার মনে একটি জায়গা করে নিয়েছে। বিগত দিনেও দেখেছি এই পত্রিকা উন্নত রাষ্ট্র গঠনে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। এই পত্রিকা আগামীতে আরও ভাল কিছু করবে এমন প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রেখেছে অনেকেই। তবে সকলের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আজিবর রহমান। তিনি তার বক্তব্যে পত্রিকাটির কর্মরত কলাকৌশলী ও তথ্য সংগ্রহকারি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাঠকদের প্রতি। তিনি বলেন আমার পত্রিকাতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হয় বলে পাঠক আজ রাজশাহীর আলো পত্রিকা গ্রহন করেছে। সকলের সহযোগিতা পেলে আগামীতে আরও ভালকিছু করবে। সবশেষে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।অনুষ্ঠানে রাজশাহীর আলো পত্রিকার বার্তা সম্পাদক আজিমা পারভীন টুকটুকি সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ, রাজশাহী রিপোটার্স ইউনিটি’র সাংবাদিকরা, বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত পত্রিকাটির প্রতিনিধিগণ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page