৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টা ৩ দিনেও ধরা পড়েনি আসামিরা রাজীবপুরে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ দুই জন আটক। দেশে আর কোচিং সেন্টার চলবে না : শিক্ষামন্ত্রী ছুটি ছাড়া অনুপস্থিতি ও আন্দোলনে উসকানি দিলে হারাতে হবে সরকারি চাকরি ট্রাম্পর কথাবার্তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো বললেন মার্কিন সিনেটর ট্রাম্পের হুমকির পর জয়শঙ্করকে ফোন করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী দেশের জ্বালানি সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী আরো ৪ জাহাজ চট্টগ্রামে স্বীকৃত জুলাইযোদ্ধা তামিমের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা, তরুন সমাজে তীব্র প্রতিক্রিয়া একদিন বয়েসের খেয়ালে, পাপ
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • জাতীয় >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> দেশজুড়ে >> বাঁশখালী >> রাজনীতি
  • জনপ্রতিনিধিরা স্বপ্ন দেখিয়েছিল দূরবীনে, আর পশ্চিম নাটমুড়ার জনগণ স্বপ্ন বানিয়েছে নিজেদের হাতে, কেক কেটে দিয়েছে জীবন্ত প্রমাণ!”
  • জনপ্রতিনিধিরা স্বপ্ন দেখিয়েছিল দূরবীনে, আর পশ্চিম নাটমুড়ার জনগণ স্বপ্ন বানিয়েছে নিজেদের হাতে, কেক কেটে দিয়েছে জীবন্ত প্রমাণ!”

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

     

    ইমরান আহমদ :

    গতকাল ২৮ শে মার্চ সোমবার রাত ১১.০০ টায় উদ্বোধন হয়ে গেলো বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পশ্চিম নাটমুড়ার জনগণের অর্থায়নে নির্মাণ করা ২০০ ফুট রাস্তার ।এটি যেন এক অবিশ্বাস্য গল্প কিন্তু অবিশ্বাস্য হলেও এটি সত্যতায় রূপ দিয়েছেন পশ্চিম নাটমুড়ার জনগণ। এটি ছিল না শুধু একটি রাস্তা নির্মাণের কাজ, বরং এটি হলো পশ্চিম নাটমুড়ার যুবকদের অগ্নিশর্মা সাহস এবং একত্রিত প্রচেষ্টার চূড়ান্ত জয়।
    উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —
    চমকপ্রদ এই বাস্তবতার রূপকার আহসান উল্লাহ, মাহবুব উদ্দিন, ফারুক আহমেদ, মিজান আহমেদ, জাহেদুল্লাহ, মোহাম্মদ শাহেদ, রাশেদুল হক,হাফেজ এমরান উল্লাহ, তৌহিদুল হক, শফিকুল ইসলাম, ফরহাদ, ওহিদুল্লাহ সহ এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    ব্যাক্তিগত ভালোবাসার জায়গা থেকে উপস্হিত ছিলেন অত্র ওয়ার্ডের জনগনের বন্ধু মনির উদ্দিন ময়ূর। হাসিমুখে কেক কেটে, করতালি দিয়ে উদ্বোধন করেন এলাকার জনসাধারণ আর শুরু হলো নতুন পথের যাত্রা — এটা যেন পশ্চিম নাটমুড়ার স্বপ্নবাজ যুবকদের ইতিহাসের একটি গর্বময় অধ্যায়।
    এলাকাবাসী জানান,,
    এটি ছিল না শুধুমাত্র রাস্তা উদ্বোধন — এটা ছিল পশ্চিম নাটমুড়ার জনগণের এক চূড়ান্ত উত্তরণ, যেখানে প্রতিটি ইট, প্রতিটি পাথর ছিল একটাই বার্তা: ‘এটা আমাদের কাজ, আমাদের কৃতিত্ব’।

    যতদিন পর্যন্ত জনপ্রতিনিধিরা বক্তৃতা দিতে, মঞ্চে দাঁড়িয়ে ছবি তোলার বাইরে কিছুই করেনি, ততদিন পশ্চিম নাটমুড়ার যুবকরা তাদের নিজেদের ঘাম, শ্রম আর ইচ্ছাশক্তি দিয়ে রাস্তা নির্মাণ করে দেখিয়ে দিলো —

    এই রাস্তা শুধু একটি সড়ক নয়, এটা পশ্চিম নাটমুড়ার জনগণের হুঁশিয়ারি, তাদের চ্যালেঞ্জ — যারা কখনোই তাদের কণ্ঠস্বর শুনতে দেননি!

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page