২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ উজাড় করে কাজের আহ্বান, চট্টগ্রাম ডিসির

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক।। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারি কর্মচারীরা জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (২৩ ফেব্রুয়ার) বোয়ালখালী উপজেলায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে। সেই আস্থা ধরে রাখা এখন আমাদের দায়িত্ব। নাগরিক যেন এসে বলতে পারে—আমি আমার সেবা পেয়েছি—এই নিশ্চয়তা দিতে হবে।’জেলা প্রশাসক বলেন, ‘৪০ কেজির বস্তা তুলতে কষ্ট হয়, কিন্তু ৬০ কেজির সন্তানকে কোলে নিতে কষ্ট হয় না। কারণ সেখানে ভালোবাসা থাকে। রাষ্ট্রের প্রতি যদি সেই ভালোবাসা ও দায়বদ্ধতা থাকে, তাহলে কোনো কাজই কঠিন মনে হবে না।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোনো সিন্ডিকেট, সন্ত্রাস বা চাঁদাবাজি মেনে নেওয়া হবে না। আমরা এমন একটি নিরাপদ রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।’নির্বাচনের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, ‘জাতির অত্যন্ত প্রত্যাশিত নির্বাচন আমরা উৎসবমুখর ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে পেরেছি। এখন সময় দায়িত্বশীলতার সঙ্গে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার।’তিনি বলেন, শুধু সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করলেই দায়িত্ব শেষ নয়। ‘কাজের প্রভাব দেখতে হবে। মানুষ কতটা উপকৃত হলো—সেটিই মূল বিষয়।’
দেশের সম্পদ সীমিত উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্র ও জনগণের প্রকৃত প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। ‘আমরা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, কোনো ব্যক্তির কাছে নয়। আইনের চোখে সবাই সমান—এটি নিশ্চিত করতে হবে।’
মতবিনিময় সভায় জলাবদ্ধতা, খাল খনন ও ড্রেজিংসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। জেলা প্রশাসক বলেন, এসব বিষয়ে দ্রুত প্রতিবেদন নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তাঁর ভাষায়, ‘আমাদের লক্ষ্য দৃশ্যমান ও টেকসই উন্নয়ন।’বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার
মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বোয়ালখালী থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page