২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জগন্নাথপুর থানায় দায়েরকৃত মামলাটি ডিবিতে হস্তান্তর চেয়ে পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পল্লীতে এক নিরীহ ব্যাক্তিকে বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়েরের পরও প্রধান আসামী আদালত থেকে জামিনে মুক্তি লাভ করলেও মূল পরিকল্পনাকারী আসামীদের পুলিশ গ্রেফতার না করায় গত ৩০ জুন মামলাটি ডিবিতে হস্তান্তর চেয়ে সিলেট রেঞ্জ এর ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপার বরাবরে অভিযোগটি দায়ের করেন জগন্নাথপুর থানায় দায়েরকৃত মামলার বাদি মোঃ রুবেল আহমদ।স্থানীয় সূত্রে জানা যায় গত ৩রা জুন ২০২৪ ইং তারিখে দিবাগত গভীর রাতে উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়নের মাকড়কোনা গ্রামের মোঃ আব্দুস শহীদের বসতঘরে তাকে হত্যার উদ্দেশ্যে একই গ্রামের নওশা মিয়ার ছেলে জাবেদ মিয়াসহ আরো ২/৩ জন অঞ্জাতনামা ব্যাক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে গভীর রাতে রান্নাঘরের পেছনে দরজার টিন কেটে ঘরে প্রবেশ করে মোঃ আব্দুস শহীদকে ঘুমন্ত অবস্থায় প্রাণে হত্যার উদ্দেশ্যে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে তারা। এসময় আঃ শহীদের দুটি দাঁত ভেঙ্গে ও রড দিয়ে আঘাত করে ১টি পা ভেঙ্গে দেয় সন্ত্রাসী জাবেদ গংরা।খবর পেয়ে আঃ শহীদের স্বজনরা তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করেন।তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনায় গত ৪ জুন ২০২৪ইং তারিখে আহত আঃ শহিদের ছেলে মো: রুবেল মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় হামলাকারি মাকড়কোনা গ্রামের জাবেদ মিয়াসহ অঞ্জাতনামা আরো ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।যার মামলা নং-০৩,তারিখ-০৪/০৬/২০২৪ইং( জি,আর ৭৮/২০২৪ ইং)।মামলার অভিযোগ সুত্রে জানা যায়,মামলা দায়েরের পর ১নং আসামী জাবেদ মিয়া আদালত থেকে জামিন লাভ করলেও এই হামলার ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ালেও পুলিশ বিষয়টি তদন্ত করলে জাবেদের সাথে হামলার ঘটনায় কে কে জড়িত ছিল পুলিশ নিশ্চয়ই খোঁেজ বের করতে পারে বলে বাদি পক্ষের লোকজন মনে করেন।এদিকে আদালত থেকে জামিন নিয়ে পুণরায় বাদীকে বিভিন্নভাবে হুমকিদামকী দিয়ে আসছে বলে অভিযোগ তাদের।আসামীদের হুমকির ঘটনাটি মামলার তদন্তকারী কর্মকর্তাকে বার বার অবগত করা হলে ও পুলিশ কার্যকর কোন ব্যবস্থা না নেওয়ায় গত ৩০জুন ২০২৪ইং তারিখে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপার বরাবরে ঐ তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে ন্যায় বিচার পেতে অন্য কোন সংস্থার(ডিবি) তদন্তকারী কর্মকর্তা দিয়ে মামলাটি সুষ্টু ভাবে তদন্ত করার দাবী জানিয়ে পুলিশ সুপার বরাবরে আবেদন করেন আহত ব্যক্তির পরিবার।পুলিশ সুপার মামলা সুষ্ঠু তদন্ত করতে এবং অজ্ঞাত নামা জড়িত আসামীদের চিহ্নিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন এমনটি প্রত্যাশা করেন বাদী ও তার পরিবারের স্বজনরা।এ ব্যাপারে মামলার প্রধান আসামী মোঃ জাবেদ মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ থাকায় মতামত জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ আমিনুল ইসলাম বলেন এই মামলাটি বর্তমানে ডিবিতে পাঠানো হয়েছে এবং মামলার বিষয়টি গোয়েন্দা সংস্থার (ডিবি)”র লোকজন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page