১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ: আজ মাঠে নামছে দুই দল তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ কৃষিপণ্য আমদানিনির্ভরতা কমাতে বিশেষ উদ্যোগ: কৃষিমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আরব লীগের ফিফার বড় নিষেধাজ্ঞা: ১৫ ম্যাচে নিষিদ্ধ আল-আমিন, মিরাজুলের শাস্তি ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক। রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
আন্তর্জাতিক:
তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার
     
             

ছাত্র আন্দোলনে নিহতরা দেশের সম্পদ, তাঁরা শহীদের মর্যাদা পাবেন নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরোচিফ,রাজশাহী>>> রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম ও ইপিজেড এর বেঙ্গল কোম্পানির সিনিয়র অপারেটর মিনারুল ইসলাম।দায়িত্ব গ্ৰহণের পরেই রোববার (৩ নভেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাকিব আনজুম ও মিনারুলের পরিবারের খোঁজখবর নিয়েছেন নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার।উল্লেখ্য,ছাত্র আন্দোলনে নিহত সাকিব আনজুম নগরীর রানীনগর এলাকার মাইনুল হকের ছেলে এবং মিনারুল ইসলাম নগরীর গোলজারবাগ এলাকার মৃত. এনামুল হকের ছেলে।এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মহিনুল হাসান,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতরা দেশের সম্পদ ও গর্ব,তাঁরা শহীদের মর্যাদা পাবেন বলে মন্তব্য করে জেলা প্রশাসক আফিয়া আখতার জানান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হলো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন।এই আন্দোলনে আহত-নিহতরা দেশের সম্পদ ও গর্ব,তাঁরা শহীদের মর্যাদা পাবেন।তাদের রক্তের বিনিময়েই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।নিহতদের পরিবারের সার্বিক প্রয়োজনে জেলা প্রশাসন সর্বদা পাশে আছে ও সবসময় যে কোন প্রয়োজনে পাশে দাঁড়াবে।সেই জন্যই দায়িত্ব গ্রহণের পরই আমি এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর কাজকে বেশি গুরুত্ব দিয়েছি।আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাকিব আনজুম ও মিনারুল ইসলাম এর পরিবারের খোঁজখবর নিয়েছি।ভবিষ্যতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জেলার ছাত্র আন্দোলনে আহত-নিহতদের খোঁজখবর নেয়ার পাশাপাশি সকল ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে।এ সময় নিহত সাকিব আনজুমের বাড়িতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার।তিনি জানান,আজকে নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার দায়িত্ব গ্রহণ করেছেন।দায়িত্ব গ্ৰহণের পরেই তিনি সর্বপ্রথম কাজ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজখবর নিয়েছেন।এর ফলে তিনি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।আমরা এই রকম একটা জেলা প্রশাসক রাজশাহীর জন্য আশা করেছিলাম।এখন মনে হচ্ছে সেই আশা পূরণ হয়েছে।তিনি নবাগত জেলা প্রশাসকের কাছে ভবিষ্যতে সকল আহত ও নিহত পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় করার আহ্বান জানিয়েছেন।সাকিব আনজুম’র বউ নিশাত তাবাসসুম জানান,এতো অল্প বয়সে স্বামীকে হারাবো কখনো কল্পনাও করিনি।আমার স্বামীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল।এটা কোন ভাবেই মেনে নিতে পারছি না।আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি। তবুও জেনে ভালো লাগছে আমার স্বামী দেশের জন্য জীবন দিয়ে শহীদদের মর্যাদা পেয়েছে।আজকে জেলা প্রশাসক মহোদয় আমাদের খোঁজ খবর নিতে এসেছে।সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।আন্দোলনে নিহত মিনারুলের মা ডলি খাতুন অশ্রুসিক্ত কণ্ঠে জানান,আমার তিন ছেলে এক মেয়ের মধ্যে মিনারুল সবার ছোট।ইউসেফ স্কুল থেকে চাকরি পেয়ে,১২ বছর ঢাকার নারায়ণগঞ্জ এলাকার ইপিজেড এর বেঙ্গল কোম্পানির সিনিয়র অপারেটর হিসেবে কাজ করেছে। আমার কলিজার টুকরা মিনারুল গত ২০ জুলাই শনিবার গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়।এই শোকে আমি শোকাহত। আল্লাহ আমার সন্তানকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা
প্রেক্ষাপট: হরমুজ নিয়ে ইরান-ওমান সমঝোতা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সহজ হবে: কাতার
১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ -এর দাফন সম্পন্ন
সুনামগঞ্জ সদর উপজেলায় আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা

You cannot copy content of this page