১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর বানেশ্বরে বর্ণাঢ্য র‌্যালি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি রাজশাহী >>> ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে সংগঠনটি। রাজশাহী জেলা পূর্ব শাখার উদ্যোগে বানেশ্বর বাজারে আয়োজিত বর্ণাঢ্য রেলি সভা সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্বের সভাপতি মোঃ রুবেল আলী বলেন, এদেশে সম্ভাবনায় ভরপুর তারুণ্যের শক্তি আছে। যারা একটি সমৃদ্ধ দেশ, জাতি ও সভ্যতা গড়ে তুলতে পারে। এ জন্য প্রয়োজন দৃঢ়চেতা ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক তরুণ সমাজ। কিন্তু জাতি সেই কাঙ্খিত তারুণ্যের উদ্যম থেকে বঞ্চিত। ফলে স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জাতির বহুল প্রত্যাশিত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলা সম্ভব হয়নি।তিনি বলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেই নারী নির্যাতন,নেই ইভটিজিং, আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। সীমাহীন প্রতিকূলতার মাঝেও আমাদের অবস্থানও সৃদুঢ়। পথচলার পরতে পরতে আমাদের ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত জাতির নিকট দৃশ্যমান। হাজারো প্রতিকূলতা, বিপত্তি ও হতাশার মাঝেও আমাদের দৃঢ় পথচলা ও গঠনমূলক কাজ অব্যাহত ছিল। ফলে ছাত্রশিবির তরুণদের মাঝে জাহেলিয়াতের ফিতনায় জর্জরিত সমাজ পরিবর্তনের স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে। যে স্বপ্ন ইতোমধ্যে ছড়িয়ে গেছে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝেও। ফলে শত বাধা সত্ত্বেও ছাত্রশিবির আজ লাখো ছাত্রের প্রিয় ঠিকানা।তিনি আরোও বলেন, আমাদের মাঝে কোন হতাশা বা ভীতি নেই। বরং আছে সুনির্দিষ্ট উদ্দেশ্যে ও গন্তব্য যেখানে পৌঁছাতে আমরা আত্মবিশ্বাসী। দেশ, জাতি ও ইসলামের প্রশ্নে ছাত্রশিবির সর্বদা ছিল অবিচল ও নিবেদিতপ্রাণ। আমরা দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস আমাদের ভিত্তি। পবিত্র কুরআন আমাদের পথচলার পাথেয়। একইসাথে প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিকীর দিনে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। পাশাপাশি ছাত্রশিবিরের আদর্শিক পথচলায় ছাত্রজনতার আন্তরিক সহযোগিতা আহবান করেন।উক্ত বর্ণাঢ্য র‌্যালি উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পূর্বের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব,সভাপতি মোস্তাকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু নাঈম,অফিস,সামিম,অর্থ সম্পাদক, রায়হান আলী,দাওয়া,শাহাদাত আলী,প্রকাশনা সম্পাদক,আব্দুল মুমিন সহ রাজশাহী জেলা পূর্বের ছাত্রশিবিরের হাজারোও নেতাকর্মী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page