৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

ছাত্রশিবিরের নামে অপপ্রচারের বিরুদ্ধে সতর্কতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছাত্রশিবিরের নামে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছে সংগঠনটি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ এ বার্তা পাঠান।

বার্তায় বলা হয়েছে, সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে কিছু যুবককে নারীদের গায়ে হাত তোলাসহ অসম্মানজনক আচরণ করতে দেখা গেছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ ন্যক্কারজনক কাজে ফারুকুল ইসলাম নামের এক যুবককে বিশেষভাবে সক্রিয় দেখা গেছে। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। যদিও ফারুকুল ইসলাম সরাসরি নিজেকে ছাত্রশিবির বলে পরিচয় না দিলেও তার ফেসবুক ওয়ালে কিছু পোস্ট শেয়ারের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে, সে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

পাঠানো বার্তায় সংগঠনটি দাবি করেছে, এই বিভ্রান্তির ফলে বংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

বার্তায় আরও বলা হয়, ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, ফারুকুল ইসলাম বা তার এই ধরনের আচরণের সাথে ছাত্রশিবিরের দূরতম কোনো সম্পর্কও নেই। ছাত্রশিবির সব সময় নারীদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং নারীদের অসম্মান, অশ্রদ্ধা বা যে কোনো ধরনের অপমানজনক আচরণের তীব্র বিরোধিতা করে থাকে। ফারুকুল ইসলামের আচরণ ছাত্রশিবিরের আদর্শ ও নীতির সম্পূর্ণ বিপরীত।

ফারুকুল ইসলামের কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

শিবিরের প্রচার সম্পাদকের পাঠানো বার্তায় আরও বলা হয়েছে, নারী বা পুরুষ, যে কেউ অপরাধ করলে আইনগত সহায়তা বা ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া বা কারো বিরুদ্ধে সহিংসতা গ্রহণযোগ্য নয়। সকলের উচিত সর্বদা আইন ও ন্যায়বিচারের পথে চলা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ

You cannot copy content of this page