১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ছাত্রলীগের সহ-সভাপতি, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক প্রতিবাদে পদত্যাগের হিড়িক কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য দিয়ে ছাত্রদলের কমিটি!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> সরকারি মুজিব কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, কিশোর গ্যাং, অছাত্র ও বিবাহিতদের দিয়ে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এ নিয়ে কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের হিড়িক দেখা দিয়েছে।সোমবার সকালে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণের পর জিরো পয়েন্টে এসে এক প্রতিবাদ সভা করেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।এরআগে রোববার রাতে সরকারি মুজিব কলেজ, বামনী কলেজ, চৌধুরী হাট ডিগ্রি কলেজ ও বসুরহাট ইসলামীয়া কামিল মাদ্রাসার ছাত্রদলের কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির।পদবঞ্চিত ছাত্রদল নেতারা বসুরহাট মুজিব কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি প্রত্যাখান করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করেন। এসময় নাসিরের গালে গালে, জুতা মারো তালে তালে, ছাত্রদলের অবৈধ পকেট কমিটি, মানিনা মানবোনাসহ নানান স্লোগানে মিছিল বের করে পদবঞ্চিতরা। মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিক্ষুব্দরা।বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা বলেন, ঘোষিত ছাত্রদলের কমিটিতে মূল্যায়ন পায়নি রাজনীতির সাথে জড়িত ত্যাগীরা। বরং কমিটিতে স্থান পেয়েছে কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্র ও ব্যবসায়ীরা। অতিদ্রুত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বিক্ষুব্ধরা। ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্রদের দিয়ে কমিটি দেয়ায় নোয়াখালীর সুবর্ণচরের সন্তান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা।এদিকে কমিটি ঘোষণার ২৪ঘন্টা পেরোনের পূর্বেই কমিটিগুলো থেকে নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে। সরকারি মুজিব কলেজ ছাত্রদলের কমিটির সহ-সভাপতি মারুফ হাসান রিফাত, সহ-সভাপতি তানভীর হোসেন ফুয়াদ, কাজী এলাহী, সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় মজুমদার, বামনী ডিগ্রি কলেজের প্রচার সম্পাদক ইয়াজ উদ্দিন সাকিব পদত্যাগ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।সরকারী মুজিব কলেজের সভাপতি পদপ্রত্যাশী পদবঞ্চিত মারুফ হোসেন রিফাত বলেন, সরকারী মুজিব কলেজের আনুমোদিত কমিটির সভাপতি জহিরুল ইসলাম সাইমুন বিবাহিত এবং ব্যবসায়ী, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইয়াসির আরাফাত শান্ত ও কামরুল ইসলাম সাবাব বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ও ছাত্রলীগ কর্মী, সহ-সাংগঠনিক সম্পাদক উৎসব মজুমদারও চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। এরকম অনেকেই আছেন ছাত্রলীগ নেতা, কিশোর গ্যাং সদস্য, অছাত্র ও বিবাহিত। স্থানীয় নেতারা কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতাদের ভুল তথ্য দিয়ে অযোগ্য বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পেয়েছে। কারো পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি নয়, আমরা যোগ্যদের দিয়ে কমিটি চাই।বামনি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী পদবঞ্চিত ইয়াজ উদ্দিন সাকিব বলেন, এ কমিটি কিশোর গ্যাং সদস্য, অছাত্র ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িতদের পদ দেয়া হয়েছে। আমরা এ কমিটি অতিদ্রুত বাতিল চাই।সরকারি মুজিব কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি জহিরুল ইসলাম সাইমুন ছাত্রলীগের একাধিক নেতা তাদের কমিটিতে এসেছে স্বীকার করে দু’জনের নাম উল্লেখ করে বলেন, এদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page