১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ পটিয়ায় ৫ বছরের শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ৫ স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

চেয়ারম্যানের অনুপস্থিতি রিপোর্ট দেয়ায় সচিবের চাকুরী হারানো আশংকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি>>> গত ৫ আগষ্ট ২০২৪ এর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় সরকার বিভাগের স্মারক নং ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৮০৫, তারিখঃ ০৬/১০/২০২৪ইং এর মুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণের উপস্থিত/অনুপস্থিত থাকার প্রতিবেদন চাওয়া হয়।উক্ত পত্রের আলোকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৬নং শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যানকে ০৫/০৮/২০২৪ইং এর পর থেকে টানা ৬০ দিন অনুপস্থিত এবং ০২ দিন উপস্থিত দেখিয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ মিনারুল হক প্রতিবেদন দাখিল করেন।জানা গেছে, চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি জানার পর ইউনিয়ন পরিষদের সচিবকে হাট-বাজার ইজারা লব্ধ আয়ের অংশ ৫% টাকা উত্তোলনের জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে চেক বইয়ে স্বাক্ষর করতে বলেন।কিন্তু কোন প্রকার প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় সচিব চেকে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।পরে চেয়ারম্যান প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষর জাল করে প্রকল্প বাস্তবায়ন ছাড়াই ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন।এ নিয়ে চেয়ারম্যানের সাথে প্রশাসনিক কর্মকর্তার মতবিরোধ সৃষ্টি হয়। আবারও চেয়ারম্যান জোর পূর্বক ১% এর অর্থ উত্তোলনের জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তার (সচিব) নিকট একটি চেকের পাতায় স্বাক্ষর নেন।সেটারও কোন প্রকার প্রকল্প বাস্তবায়ন না করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।পরবর্তীতে ইউপি চেয়ারম্যান সচিব কে হযরানীর উদ্দেশ্যে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে হাজিরা খাতায় স্বাক্ষর করা হতে বিরত রাখেন এবং রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হাজিরা খাতায় অনুপস্থিত দেখিয়ে অভিযোগ করেন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউপি সচিব মিনারুল হক কে কারণ দর্শানোর নোটিশ করেন।ইউপি প্রশাসনিক কর্মকর্তা গত ২৮/১০/২০২৪ইং তারিখে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন। এরপর ইউপি চেয়ারম্যান পরিকল্পিত ভাবে কিছু জন্ম নিবন্ধনের বিষয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা কোন কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চেয়ারম্যানের কিছু ঘনিষ্ট লোককে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন।তদন্ত কমিটির আহবায়ক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিনহাজ উদ্দিন চেয়ারম্যানের ভগ্নিপতি এছাড়াও চেয়ারম্যান একটি হাই স্কুলের প্রধান শিক্ষক হওয়ায় তার দপ্তরের একাডেমিক সুপারভাইজারকে তদন্ত কমিটিতে নিয়োগ দেন।আশংকা করা হচ্ছে এই মনগড়া তদন্ত কমিটি মিথ্যা তদন্ত প্রতিবেদন দিয়ে শৌলমারী ইউনিয়নের সচিবকে চাকুরীচ্যুত করার চেষ্টা করে আসছেন।এদিকে চেয়ারম্যান এবং সচিবের দ্বন্দে শৌলমারী ইউনিয়ন বাসী সমস্ত সেবা পরিসেবা থেকে বঞ্চিত থাকার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page