২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার: দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার গুঞ্জন। সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম শ্রমিক দিবস কোমায় দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠিত। সভাপতি বাবুল,সাধারন সম্পাদক মাসুদ সখিপুরে মহান মে দিবসে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। চন্দনাইশে জিপ ও মিনি পিকআপের সংঘর্ষ পুকুরে গাড়ি চিকিৎসকসহ আহত বাঁশখালীতে মাদক বিক্রির দায়ে বৃদ্ধের কারাদণ্ড। চকরিয়ায় খেলতে গিয়ে ধর্ষণের শিকার শিশু অভিযুক্ত বৃদ্ধ পলাতক সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

চুয়াডাঙ্গায় চলছে তাপপ্রবাহ, কমছে গড় বৃষ্টিপাত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজীব উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি >>>

আকাশজুড়ে ঘন কালো মেঘ ও ঝুমবৃষ্টি থাকার কথা থাকলেও নেই বৃষ্টিপাত। প্রতিবছরই এ জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ কমছে। বর্ষার ভরা মৌসুমেও বৃষ্টিপাত না থাকায় তাপদাহে এ জেলার খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তীব্র গরম ও রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময়ও পার করছেন। মাঝে মধ্যে মেঘের দেখা মিল্লেও বৃষ্টি হচ্ছে না। এমন বিরূপ আবহাওয়ায় আর পেরে উঠছে না জনজীবন। সোমবার (৩১ জুলাই) বিকাল ৩ টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানান, গত ৫ বছরে বর্ষার মৌসুম জুন ও জুলাই মাসে এ জেলায় সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এ বছর ২৭০ মিলিমিটার। চলতি বছর জুন মাসে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫৬ মিলিমিটার ও জুলাই মাসে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১৪ মিলিমিটার। ২০২২ সালে এই দুই মাসে এজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ২৭০ মিলিমিটার। ২০২১ সালে এই দুই মাসে এ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৫৯৭ মিলিমিটার। ২০২০ সালে এই দুই মাসে এজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৭৮৪ মিলিমিটার। ২০১৯ সালে এই দুই মাসে এ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৩৩১ মিলিমিটার। ২০১৮ সালে এই দু মাসে এ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৫৮৫ মিলিমিটার।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গায় চলতি বর্ষা মৌসুমে বেশ কয়েকদিন তাপপ্রবাহ অতিবাহিত হয়েছে। গত দুদিন ধরেও মৃদু তাপপ্রবাহ চলছে। সোমবার (৩১ জুলাই) দুপুর ১২ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ। তাপমাত্রা আরও বেড়ে বিকাল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৫৪ শতাংশ। এছাড়া গতকাল রবিবার এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দশমিক ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও বলেন, মৌসুমী বায়ুর নিষ্ক্রিয়তার কারণে এই তাপপ্রবাহ চলছে। আগামী দু-একদিনের ভিতরে মৌসুমী বায়ুর প্রভাব বাড়বে। এতে বৃষ্টিপাত বৃদ্ধি পেলে তাপমাত্রা কিছুটা কমে আসবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page