১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

চালককে মারপিট করে অটোভ্যান ছিনতাই, গ্রেফতার-৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর তানোরে রবিউল ইসলাম (৫০) নামে এক চালকের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড় ও হাতুড়ি দ্বারা আঘাত করে অটোভ্যান ছিনতাই করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সরনজাই ইউপির মানিককন্যা গ্রামের শালবান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। এনিয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আহত ভ্যানচালকের বাড়ি জামিন সিধাইড় গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সফর আলীর পুত্র।এরআগে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত ওই ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থা ভয়াবহ লক্ষ্য করে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এঘটনায় ছেলে মো. গোলাম নবী (২৭) বাদী হয়ে ওইদিন রাতে তানোর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার সূত্রধরে তানোর পৌর এলাকার ভদ্রখন্ড মহল্লার বাসিন্দা নাজির হোসেন বাদশার পুত্র সুজন উদ্দিন (২৩), মুনসুর রহমানের পুত্র ফিরোজ ইসলাম (২০) ও নুর মোহাম্মদের পুত্র মাফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করে থানা পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে জেলার পবা উপজেলার বায়া বাজার মোড় পুলিশ ফাঁড়ি সংলগ্ন এক গ্যারেজ থেকে ছিনতাইকৃত অটোভ্যান উদ্ধার করে পবা ও তানোর থানা পুলিশ।মামলার এহাজার ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়তান আকচা মসজিদ মোড় হতে নবনবী গ্রামে যাওয়ার কথা বলে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী রবিউল ইসলামের অটোভ্যানে উঠে। পথে মানিককন্যা গ্রামের শালবান্দা নামক নির্জন স্থানে ছিনতাইকারী দুর্বৃত্তরা লোহার রড় ও হাতুড়ি দ্বারা এলোপাথারী ভাবে আঘাত করে ধানক্ষেতে ফেলে অটোভ্যানটি নিয়ে চলে যায়। পরে রবিউলের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে তানোর অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ভিকটিক ভ্যানচালক রবিউল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পরে ছেলের অভিযোগের প্রেক্ষিতে অটোভ্যান উদ্ধার করে জড়িতদের গ্রেফতার পূর্বক সোমবার পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page