২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>>নোয়াখালীর ঐতিহ্যবাহী চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বুধবার সকাল ১০টায় চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির উল্লাহ্ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি সাংবাদিক মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া)।এ সময় আরো বক্তব্য রাখেন চাটখিল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ, মোহাদ্দীস মাওলানা হেদায়েত উল্লাহ,সিনিয়র শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা শেহাব উদ্দিন,ইংরেজী প্রভাষক সাইফুল ইসলাম, আরবি প্রভাষক শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন বিএসসি,জসীমউদ্দীন প্রমূখ।বক্তারা ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন প্রত্যেক জাতিরই কোনো না কোনো বৈশিষ্ট্য রয়েছে।মহান আল্লাহ আমাদের বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন নিখাদ মাতৃভাষা প্রীতি দিয়ে।বাংলা আমাদের মাতৃভাষা,এটা আল্লাহতায়ালার বিশেষ দান।এই ভাষার জন্য বুকের রক্ত ঢেলে দেওয়া,রক্ত দিয়ে ভাষার প্রেমকে কালজয়ী করা মাতৃ প্রেমেরই জ্বলন্ত প্রকাশ।এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।আলোচনা সবার শেষে ভাষা শহীদসহ স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page