১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চাটখিলে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান,স্ত্রীর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে পারিবারিক কলহের জের ধরে একসঙ্গে এক দম্পতির বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন। আর স্বামী চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে বুধবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকার আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২৭)। তিনি একই গ্রামের আব্দুর রহীমের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার বানসা গ্রামের জমাদ্দার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সঙ্গে রাজমিস্ত্রি আব্দুর রহীমের (৩৩) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ চলতে থাকে। বুধবার বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে প্রথম বিষপান করে ফাতেমা। একই সময়ে তার স্বামীও বিষপান করে।পরে তাদের দুজনকেই সন্ধ্যা ৭টার দিকে বাড়ির লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক চিকিৎসা শেষে রহীমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page