১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তর্জাতিক:
ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের
     
             

চাটখিলে প্রচন্ড তাপদাহে পরীক্ষা শেষে জ্ঞান হারিয়েছে দুই শিক্ষার্থী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>>

নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর উচ্চ বিদ্যালয়ে অসহনীয় গরমে পরীক্ষা শেষে জ্ঞান হারিয়েছে দুই শিক্ষার্থী। আজ বুধবার (৭ জুন) দ্বিপ্রহরে এ ঘটনা ঘটে।শিক্ষার্থীরা হলেন উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী তানজিলা সুলতানা ও একই স্কুলের ব্যবসায়িক শিক্ষা বিভাগের নবম শ্রেণীর ছাত্রী কানিজ ফাতেমা রিয়া।শিক্ষার্থীদের আজ দুপুর একটায় তাদের সহপাঠীরা গুরুতর অবস্থায় তাদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি দিয়ে দেন।ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন জানান, সকালে অন্যান্য শিক্ষার্থীদের সাথে স্কুলে মধ্যবর্ষ পরীক্ষা দিতে আসেন ওই দুই শিক্ষার্থী। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নবম ও দশম উভয় শ্রেণীতেই আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল। তারা দুজনেই পরীক্ষা চলাকালীন সুস্থ ও স্বাভাবিক ছিল। পরীক্ষা শেষে বাড়ি যাবার সময় আনুমানিক দেড়টায় গরমে জ্ঞান হারিয়ে ফেলেন তারা। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় সহপাঠীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি দিয়ে দেন। স্কুল থেকে তাদের দেখাশোনার জন্য ২ জন শিক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে দু’জনই আগে থেকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন এবং একাধিকবার চিকিৎসাও নিয়েছেন। চাটখিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ দুই শিক্ষার্থীদের তাদের সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসেছে। আমরা প্রাথমিকভাবে দেখে ও তাদের সহপাঠীদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি প্রচন্ড তাপ দাও সেই সাথে পরীক্ষার হলে মানসিক চাপ এ কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল আমরা দুজনকে চিকিৎসা দিচ্ছি আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।প্রচন্ড গরমে ওই দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়েছেন বলে জানান চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মোশতাক আহমেদ। তিনি বলেন, বর্তমানে তারা আশংকামুক্ত আছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page