২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক তুমি আমার জীবনের আলো সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চাটখিলে  নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মাদ্রাসা শিক্ষকের মরদেহ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে পুকুর থেকে এক মাদ্রাসা শিক্ষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।নিহত আবুবক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত মুন্সি আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় চাটখিল কামিল মাদারাসার সাবেক শিক্ষক ছিলেন।মঙ্গলবার (২১জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার গৌতম লৌদের বাড়ির পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করে।এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিদ্দিক মাস্টার গত শুক্রবার ১৭ জানুয়ারি সন্ধ্যার দিকে আধা কেজি করলা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে চাটখিল বাজারে আসেন। করলা কেনার পর সন্ধ্যার পরে তিনি আর বাসায় পেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। না পেয়ে গত ১৯ জানুয়ারি বিকেলে পরিবারের সদস্যরা চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার গৌতম লদের বাড়ির পুকুরে স্থানীয় কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরতে যায়। তখন তারা ছিদ্দিক মাষ্টারের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বাম চোখের ওপরে ও গলায় কিছু আঘাত চিহৃ রয়েছে। তবে কিসের আঘাত এই বিষয়ে কিছুই বলা যাচ্ছেনা। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page