৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা ফরিদপুরে ক্যাবের বিতর্কিত সেক্রেটারি নাজমুল পারভেজের অবৈধ হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধন শুক্রবার,৪ সেপ্টেম্বর চট্টগ্রামে ৪ হাজার ৩০০ ইয়াবা উদ্ধারের মামলায় প্রসাধন ব্যবসায়ীর যাবজ্জীবন পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পটিয়া সাবেক এমপির বাড়িতে দূর্ধষ চুরি। চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারির মৃত্যু বান্দরবান পৌরসভার পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত  কৃতী শিক্ষার্থীদের  সংবর্ধনা
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

চাটখিলে জমি বিরোধে হামলার অভিযোগ আহত ২ প্রাণনাশের হুমকি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।। নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব পরকোট গ্রামের হামিদ উল্যা মুন্সী পুরাতন বাড়ীর বাসিন্দা মাইন উদ্দিনের পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করে প্রতিপক্ষরা নির্মাণ কাজ শুরু করে। এ সময় তিনি বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একই ইউনিয়নের মেকরারচর আশরাফ আলী বেপারী বাড়ির জাকির হোসেন (৫৫), সুমন হোসেন (৩০), হামিদ উল্যা মুন্সী পুরাতন বাড়ীর কামাল হোসেন (৪৫), মমতাজ বেগম (৫৫), নজির আহম্মদ (৫০), সাদ্দাম হোসেন (৩২), আতিক উল্যা ছকিদার এর বাড়ীর আবদুল মালেক (৪০) হামলার চেষ্টা চালায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুক্তভোগী ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর পুনরায় সংঘবদ্ধ হয়ে অভিযুক্তরা হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এতে মাইন উদ্দিন ও তার ভাই সিরাজ উদ্দিনকে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগে বলা হয়, কাঠের বাটামসহ দেশীয় অস্ত্র দিয়ে মারধরের ফলে তারা গুরুতর আহত হন। এ সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকিও দেয়।স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পরবর্তীতে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ বিষয়ে আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও তা অমান্য করে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
ফরিদপুরে ক্যাবের বিতর্কিত সেক্রেটারি নাজমুল পারভেজের অবৈধ হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা
নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধন শুক্রবার,৪ সেপ্টেম্বর
চট্টগ্রামে ৪ হাজার ৩০০ ইয়াবা উদ্ধারের মামলায় প্রসাধন ব্যবসায়ীর যাবজ্জীবন
পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
পটিয়া সাবেক এমপির বাড়িতে দূর্ধষ চুরি।
চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি

You cannot copy content of this page