২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

চাটখিলে ছাত্র-জনতা সহ সকল হত্যার বিচারের দাবীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ (নোয়াখালী) চাটখিল প্রতিনিধি>> বৈষম্য বিরোধী ছাত্র-জনতা সহ সকল হত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ আগস্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা, কর্মী ও সমর্থক খন্ড খন্ড মিছিল নিয়ে চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়।উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।চাটখিল পেট্রোল পাম্পে সমাবেশ উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এর সভাপতিত্বে ও পৌরসভা যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন তারেক আজিজ শিফন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর।আরো বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দীন সুমন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু,ফখরুদ্দিন ফিরোজ,পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক,সোলেমান রায়হান,।বক্তারা বলেন বিডিআর বিদ্রোহের নামে হত্যাকান্ড, হেফাজতের আলেমদের ওপর গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা সহ বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াইরত ইলিয়াস আলীসহ বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতনের বিচার দাবী করেন।এছাড়া,ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে।এসব অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করা হয়।অবিলম্বে শেখ হাসিনা সহ এসব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দেশে এনে বিচাের মাধ্যমে ফাঁসির দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

You cannot copy content of this page