৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের আবদুল্লাহ আল মামুনকে ল্যাপটপ দিল উপজেলা প্রশাসন পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত সদস্য গ্রেপ্তার। চরতীতে মাদকবিরোধী কর্মসূচি, সচেতনতামূলক সমাবেশ ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ বকশিগঞ্জে কামালপুর ৩১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ হোটেল ব্যবসায়ী আটক মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান চাটখিলে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাজার গড়তে মতবিনিময়, বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ চাটখিলে আকিজ বশির গ্লাসের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন সাতকানিয়ায় সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণের আহ্বান মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

চাটখিলের আবদুল্লাহ আল মামুনকে ল্যাপটপ দিল উপজেলা প্রশাসন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব দ্য পিপল (University of the People)-এ ভর্তির সুযোগ পাওয়া নোয়াখালীর চাটখিলের সন্তান আবদুল্লাহ আল মামুনকে ল্যাপটপ প্রদান করেছে চাটখিল উপজেলা প্রশাসন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবদুল্লাহ আল মামুনের হাতে ল্যাপটপটি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।জানা যায়, আবদুল্লাহ আল মামুন নিজ উদ্যোগে অনলাইনে আবেদন করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই অনলাইন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় ল্যাপটপ কিনতে না পারায় অনলাইনে ক্লাস ও পড়াশোনা চালিয়ে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তিনি।বিষয়টি চাটখিল উপজেলা প্রশাসনের নজরে এলে তার শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি ল্যাপটপ প্রদান করা হয়।ল্যাপটপ প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “আবদুল্লাহ আল মামুন নিজের মেধা, আগ্রহ ও প্রচেষ্টার মাধ্যমে অনলাইনে আবেদন করে আন্তর্জাতিক একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে। আর্থিক অসচ্ছলতার কারণে তার এই অগ্রযাত্রা যেন থেমে না যায়, সে বিষয়টি বিবেচনা করেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ল্যাপটপ দেওয়া হয়েছে। আমরা চাই, চাটখিলের মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীরা সুযোগের অভাবে পিছিয়ে না পড়ুক। তারা নিজেদের যোগ্যতা ও মেধা কাজে লাগিয়ে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের জন্য অবদান রাখুক। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভবপর সহযোগিতা অব্যাহত থাকবে।”ল্যাপটপ পেয়ে আবদুল্লাহ আল মামুন উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহযোগিতা তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ল্যাপটপ প্রদানকালে আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী ও একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন।উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে শিক্ষার্থী ও স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, আর্থিক অসচ্ছলতার কারণে যাতে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ বাধাগ্রস্ত না হয়, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page