১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত: মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা চন্দনাইশে ত্রাণ বিতরণের সময় মঞ্চ ধস: অক্ষত অর্থমন্ত্রী ও নেতারা মাদকসেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা পটিয়ায় সুচক্রদন্ডীর জগন্নাথ ধামের “রথযাত্রা” অনুষ্ঠিত। সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে: আনোয়ার হোসেন খোকন মালদ্বীপে কর্মী সমাবেশে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান সখিপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা – প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নগরকান্দার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চট্টগ্রামে অবৈধ পার্কিং-দখলে ব্যাহত সড়ক সম্প্রসারণের সুফল
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিহাবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ,রাজশাহী>>> আনন্দ,উল্লাস আর ফুলেল শুভেচ্ছায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর একঝাঁক নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ।১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার বেলা ১৩:৩০ টায় কলেজ মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জেবর জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ,নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো: মোজাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন প্রতিটি শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পাশাপাশি বই পড়ার প্রতি মনোযোগী হতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন,কেবল জিপিএ-৫ কেন্দ্রিক পড়াশোনা যথেষ্ট নয়, বরং ভালো রেজাল্ট করার পাশাপাশি একজন সৎ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।বিশেষ অতিথি প্রফেসর সৈয়দ ড. মোঃ মোজাহারুল ইসলাম বলেন, গৌড়ের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী হিসেবে তোমরা দেশ ও বিশ্বকে আলোকিত করবে বলে প্রত্যাশা করি। সভাপতি হিসেবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন,প্রতিষ্ঠানটি এগিয়ে নেওয়ার জন্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন প্রত্যেকটি কাজে ৩টি এইচ (H) অর্থাৎ Head, Heart and Hand এর সংমিশ্রন প্রয়োজন।তিনি অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।আালোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page