৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

চট্টগ্রাম নগরীর ১০ থানায় ভাঙচুর-আগুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> শেখ হাসিনা দেশত্যাগের পরপরই গতকাল সোমবার দুুপুর নগরের ৬টি থানায় ভাঙচুর এবং চারটি থানায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। পুড়িয়ে দেয়া হয়েছে কোতোয়ালি, আকবরশাহ, পতেঙ্গা ও পাহাড়তলি থানা। ভাঙচুর করা হয়েছে ডবলমুরিং, সদরঘাট, ইপিজেড, বন্দর, হালিশহর ও চান্দগাঁও থানা। এছাড়া চট্টগ্রাম জেলা কারাগারের মূল ফটক ভাঙার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা।

সদরঘাট ও আকবরশাহ থানার বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। আকবরশাহ থানা থেকে লুট করা হয়েছে অস্ত্র ও মালামাল। হামলা করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর দামপাড়া পুলিশ লাইন্সে। ভাঙচুর করা হয়েছে নগরের দুনম্বর গেটের জেলা পুলিশ সুপার অফিস ও মনসুরাবাদ জেলা পুলিশ লাইন্সে। সন্ধ্যা ছয়টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে চট্টগ্রাম জেলা কারাগারে। রাত ১০টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত কারাগারের ভেতর থেকে দুর্বৃত্তদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ছিল কারারক্ষীরা।
গতকাল রাত সোয়া নয়টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের শীর্ষ একজন কর্মকর্তা জানান, সিএমপির কয়েকটি থানায় আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে। একাধিক দফা হামলা করা হয়েছে সিএমপি পুলিশ সদর দপ্তরে। কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে কী পরিমাণ পুলিশ সদস্য আহত হয়েছে তাদের নির্দিষ্ট তথ্য আমরা জানি না। লুটপাট করা হয়েছে থানাগুলোতে।
জানা যায়, সরকার পতনের পরপরই একদল দুর্বৃত্ত হামলা করে নগরের পতেঙ্গা থানায়। দুর্বৃত্তরা এক পর্যায়ে থানায় আগুন জ্বালিয়ে দেয়।
পতেঙ্গা থানার ওসি মাহফুজুর রহমান জানান, একদল লোক বেলা আড়াইটার দিকে থানায় হামলা চালায়। তারা এক পর্যায়ে থানায় ঢুকে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় পুলিশ সদস্যরা যে যেদিকে পারে থানা থেকে বের হয়ে যায়। লুটপাট করা হয়েছে থানায়। আমি নিজেই নিরাপদ স্থানে সরে আসতে বাধ্য হয়েছি।
বিকেল তিনটার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালায় পাহাড়তলি থানায়। তারা থানায় আগুন জ্বালিয়ে দেয়। চালানো হয় লুটপাট। নিজেদের বাঁচাতে পুলিশ সদস্যরা থানা থেকে বের হয়ে যায়।বেলা পাঁচটার দিকে আগুন দেওয়া হয় কোতোয়ালি থানায়। এ সময় পুলিশ সদস্যরা থানা থেকে বের হয়ে যায়। দুর্বৃত্তরা লুটপাট চালায় থানায়। রাত পৌনে নয়টায় কোতোয়ালি থানা এলাকায় গিয়ে দেখা যায়, তখনো থানার ভেতরে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছিল।
বিকেল তিনটা থেকে চান্দগাঁও থানায় হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা থানার ভেতরে একাধিকবার প্রবেশ করার চেষ্টা করে। রাত ১০টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত তারা থানা ঘিরে ছিল।
থানা গুলোতে হামলার পাশাপাশি বেলা সাড়ে পাঁচটায় একদল দুর্বৃত্ত দামপাড়া নগর পুলিশের সদর দপ্তরে হামলার চেষ্টা করে। তারা মুল ফটক ঘিরে এবং সড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে।
সরকার পতনের খবর শোনার পরপরই দুনম্বর গেট জেলা পুলিশ সুপার অফিস থেকে পুলিশ কর্মকর্তারা নিরাপদে সরে যায়। সন্ধ্যায় একদল দুর্বৃত্ত পুলিশ সুপার অফিসে ইট পাটকেল ছুড়ে দরজা জানালার কাঁচ ভাঙচুর করে।
এর আগে বেলা পাঁচটায় কোতোয়ালি থানায় আগুন দেয়ার পর পরই দুর্বৃত্তরা চট্টগ্রাম জেলা কারাগারের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল কারাকর্তৃপক্ষ। হামলকারীদের দাবি সব বন্দিকে বের করে দিতে হবে। এ সময় কারাকর্তৃপক্ষ হামলাকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবারবুলেট ছুঁড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কারা ফটকের সামনে সড়কের ওপর আগুন জ্বলছিল। কারাগারের ভেতর থেকে হামলাকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হচ্ছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page