৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রাম নগরীর ডেল্টা হসপিটালের ডক্টর’স চেম্বারের ড্রয়ারের তালা ভেঙ্গে টাকা চুরির অভিযোগ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম>>> চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মির্জারপুলস্থ ডেল্টা হসপিটালের ডক্টর’স চেম্বারের ড্রয়ার ভেঙ্গে লক্ষাধিক টাকা চুরি করেছে মোহাম্মদ মামুন নামে এক প্রতারক।মামুন সাতকানিয়া থানাধীন গাটিয়াডেঙ্গা আলীর বর বাড়ির মোঃ আবু তাহেরের ছেলে।সে তার পরিবার নিয়ে নগরীর কালুরঘাট সি এন্ড বি এলাকায় বসবাস করে।ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায়,মামুন দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বারে রোগী এবং রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক রিপোর্ট নিয়ে দেনদরবার করত।সর্বশেষে ধূর্ত এই মামুন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক আর্থোস্কোপিক, জয়েন্ট রিপ্লেসমেন্ট ও অর্থোপেডিক এন্ড ট্রমা সার্জন ডাঃ জাবেদ জাহাঙ্গির তুহিনের এটেন্ডেস হিসাবেও বেশ কিছুদিন কাজ করেছে, রোগীদের সাথে বি়ভিন্ন প্রতারনা, অনৈতিক লেনদেন এবং বিভিন্ন ধরনের প্রতারনার অভিযোগে তাকে ডক্টরস চেম্বারের সহকারী দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হলেও ধূর্ত মামুন নিয়মিত ডাক্তার তুহিনের চেম্বার আশেপাশে ঘুরাঘুরি করত এবং ডাক্তারদের অজান্তে অন্যান্য ডক্টরদের চেম্বারেও রোগী পাটানোর দালালী করত বলে জানা যায়, সে সুযোগে সে রোগীদের কাছ থেকেও অনৈতিকভাবে টাকা পয়সা আদায় করত, ফলে ডাক্তার তুহিনের চেম্বার থেকে তাকে বের করে দেওয়া হলেও ডেল্টা হসপিটাল কতৃপক্ষ এবং নিরাপত্তা ও সিকিউরিটি বিভাগ জানত মামুন ডাঃ তুহিনের চেম্বারের দায়িত্বে আছে।সে সুবাধে বিশেষজ্ঞ এ ডাক্তারের চেম্বারের সবকিছুই মামুনের জানা ছিল।২২ অক্টোবর ঘটনার পুর্বের দিন ডাঃ জাবেদ জাহাঙ্গির তুহিনের বর্তমান সহকারী রমিজ আহামদ ডাক্তারের বিভিন্ন ফান্ডের টাকা নিজ দায়িত্বে সম্পুর্ন আমানতদারীতার সাথে ডাক্তার তুহিনের ডেল্টা হসপিটালস্থ চেম্বারের ড্রয়ারে রেখে তালা লাগিয়ে বাসায় চলে যায়। ঘটনার দিন ২২ অক্টোবর মঙ্গলবার ভোর ৫.১৯ টায় প্রতারক মামুন হসপিটালে এসে যথারীতি ডাঃ তুহিনের চেম্বারের চাবী নিয়ে চেম্বারের তালা খোলে ভিতরে ঢুকে টাকা রক্ষিত ড্রয়ার টেনে ভেঙ্গে সেখানে রক্ষিত প্রায় লক্ষাধিক টাকা নিয়ে সুকৌশলে বের হয়ে গেলেও মামুন হসপিটালে ঢুকা, চেম্বারে ঢুকা, ড্রয়ার ভেঙ্গে টাকা নিয়ে চলে যাওয়ার যাবতীয় তথ্য প্রমান সিসি ক্যামরার ফুটেজে সংরক্ষিত আছে।ঘটনার দিন সকাল ১০ টার দিকে ডাঃ তুহিনের সহকারী রমিজ আহমদ চেম্বারে এসে চেম্বার খোলার পর দেখতে পান যে,ড্রয়ারটি ভাঙ্গা এবং খোলা অবস্থায়,সেখানে রক্ষিত টাকা নেই।সাথে সাথে সহকারী রমিজ ঘটনাটি ডাঃ তুহিনকে জানালে হসপিটাল কতৃপক্ষ সিসিটিভি ক্যামরার ফুটেজ চেক করে এ অপকর্মের হোতা মামুনকে স্পষ্ঠভাবে চিহ্নিত করে,তাকে খোঁজাখুঁজি শুরু করলেও ঘটনার পর থেকে তার সকল সেল ফোন নম্বর বন্দ রেখে আত্নগোপন অবস্থায় দিনাতিপাত করতে থাকে।এদিকে ঘটনার ব্যাপারে জানতে মামুনের ভাই মিজানের কাছে জানতে চাইলে বলেন,তার ভাই মামুনের বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে তার সাথে দীর্ঘ দিন থেকে তাদের পরিবারের কারো সাথে কোন ধরনের যোগাযোগ নেই বলে জানান।মামুনের সন্ধানে পোশাক শ্রমিক হিসাবে কর্মরত মামুনের স্ত্রী ঘটনাটি সমাধানের আগ্রহ পোষন করে বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে যোগাযোগ করার মাধ্যমে কালক্ষেপন করলেও অবশেষে সুচতুর মামুনের স্ত্রীও নিজেকে আড়াল করে নেয় বলে জানা যায়।ডাঃ তুহিনের সহকারী রমিজ বলেন, “চেম্বারের সকল দায় দায়িত্ব আমার উপর,ডাক্তার সাহেব আমাকে বিশ্বাষ করে আমার উপর আস্থা রেখে টাকা পয়সার যাবতীয় দায়িত্ব আমার উপর ছেড়ে দেন।” রমিজ বলেন,আমি ন্যায় বিচার প্রার্থনা করে প্রতারক অকৃতজ্ঞ মামুনের বিরোদ্ধে ১২ নভেম্বর মঙ্গলবার পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।পাচঁলাইশ থানার এসআই খোরশেদ আলম পিরোজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে,সুষ্ঠ তদন্তসাপেক্ষে অপরাধীর বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।পাঁচলাইশ থানার ওসি সোলাইমান বলেন,ডেলটা হসপিটালের মত গুরুত্বপুর্ন একটি স্বাস্থ্যকেন্দ্র এমন চুরির অভিযোগকে আমরা গুরুত্বের সাথে আমলে এনে আমরা অপরাধীর বিরোদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনে পাঁচলাইশ থানা সক্রিয় ভূমিকা পালন করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page