২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার।
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তী ও কুমিরের নতুন খাঁচা উদ্বোধন, আসবে জিরাফ ও ফ্ল্যামিঙ্গোঃ জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম চিড়িয়াখানায় উদ্বোধন করা হয়েছে জলহস্তী ও কুমিরের নতুন খাঁচা। আগামী এক সপ্তাহের মধ্যে এই চিড়িয়াখানায় আসবে আরো একটি জলহস্তি। এছাড়া কিছুদিনের মধ্যেই আসবে জিরাফ ও আমেরিকান ফ্ল্যামিঙ্গো। চট্টগ্রাম চিড়িয়াখানাকে আরো আধুনিকায়নের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ চিড়িয়াখানায় রুপান্তরের পরিকল্পনা গ্রহন করা হয়েছে বলে জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।২৫ সেপ্টেম্বর’২৩ ইং সোমবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তি ও কুমিরের জন্য খাঁচা দুটি’র শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চিড়িয়াখানা নির্বাহী কমিটির সহ-সভাপতি রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদি উর রহিম জাদিদ, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক, চট্টগ্রাম চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সদস্য ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, স্টাফ অফিসার টু ডিসি প্লাবন কুমার বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ। জলহস্তী ও কুমিরের খাঁচা উদ্বোধনকালে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত সাংবাদিকদের আরো বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানাকে আরও আধুনিকায়নের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ চিড়িয়াখানায় রূপান্তরে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটির আয়তন আরো বৃদ্ধি করাসহ পাশ্ববর্তী খাস জায়গায় একটি এভিয়ারী পার্ক করার পরিকল্পনাও রয়েছে। এ চিড়িয়াখানাকে বাংলাদেশের সর্ববৃহৎ বিনোদন স্পট হিসাবে পরিচিতি লাভ করাতে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, এ পরিকল্পনা বাস্তবায়নে তিনি সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।উল্লেখ্যঃ সাপ্তাহিক ছুটির দিন অর্থ্যাৎ প্রতি শুক্র ও শনিবার শিক্ষার্থী-অভিভাবকসহ প্রায় ১০ হাজার লোক ও রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিনে বিনোদনের জন্য আরও ১০ হাজার লোক এ চিড়িয়াখানায় আসে। আগামীতে দর্শকদের এ সংখ্যা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page