১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

চট্টগ্রাম ওয়াসার এমডির নিয়োগ বাণিজ্য-পাচার শত কোটি টাকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক | গত ১৫ বছর ধরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন এ কে এম ফজলুল্লাহ। এই সময়ের মধ্যে তার দায়িত্বের সাতবারের মেয়াদ শেষ হলেও অষ্টমবারের মত নিয়োগ পেয়েছেন। এতবছর ধরে ওয়াসার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও নগরবাসীর পানি সংকটের সমাধান করতে পারেননি তিনি। উল্টো বেড়েছে ওয়াসার পানির দাম।

৮১ বছর বয়সী এই কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। প্রায় ৫শ’ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করে পকেটে পুরেছেন ১০০ কোটিরও বেশি টাকা। অভিযোগ আছে—অবৈধ কামাইয়ের বেশির ভাগ অর্থ পাচার করেছেন বিদেশেও। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক মন্ত্রীর আত্মীয়-স্বজনকে কোটি কোটি টাকার কাজ পাইয়ে দিয়েছেন এই কর্মকর্তা।

এদিকে, সম্প্রতি তার এসব অনিয়ম ও দুর্নীতির তথ্য চিঠি আকারে বিভিন্ন সরকারি দপ্তরে পাঠিয়েছেন চট্টগ্রাম ওয়াসার সিবিএ’র সাবেক সভাপতি নুরুল ইসলাম।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন—এ কে এম ফজলুল্লাহ ওয়াসার আলোচিত কর্মকর্তা। তাঁর আমলে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে পাঁচটি বড় প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে কোনো প্রকল্পের কাজই নির্ধারিত মেয়াদে শেষ হয়নি। বায়ও বাড়াতে হয়েছে তিনটির। নগরে পানির সংকটও কাটেনি। সংকটের মধ্যেও পানির দাম বেড়েছে ১২ বার। বছর পাঁচেক আগে এ কে এম ফজলুল্লাহ ঘোষণা নিয়েছিলেন, ২০২০ সালের মধ্যে চট্টগ্রামবাসী দিন-রাত ২৪ ঘন্টা নিরাপদ পানি পাবেন। ওই ঘোষণা আলোর মুখ দেখেনি। এখনো প্রতিদিন ঘাটতি রয়েছে ১২ থেকে ১৫ কোটি লিটার পানির।

এছাড়াও, প্রকৌশলী ফজলুল্লাহ চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় কর্তব্যে অবহেলার জন্য বরখাস্ত হন। চট্টগ্রাম ওয়াসা থেকে অবসর নিয়ে তিনি সোশ্যাল সেভিংস এন্ড কো অপারেটিভ ক্রেডিট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হন। সাধারণ গ্রাহকদের কোট কোটি টাকা আত্মসাতের অভিযোগ ১/১১ এর সময় তিনি গ্রেপ্তারও হন দুইবার। সেসময় তিনি জেলও খাটেন। সাধারণ মানুষের টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকায় এখনও ৬টি মামলা রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যা কৌশলে ধামাচাপা দিয়ে রেখেছেন তিনি। চট্টগ্রাম ওয়াসায় কর্মরত দেশি-বিদেশি ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে ৫ শতাংশ থেকে ৮ শতাংশ ঘুষ নিয়ে আমেরিকা ও মালয়েশিয়ায় পাচার করেছেন এমডি ফজলুল্লাহ।

এদিকে গত এক যুগে ওয়াসার এই এমডি কর্মকর্তা-কর্মচারি নিয়োগ দিয়েছেন প্রায় ৫শ’ জন। এতে লেনদেন হয়েছে প্রায় ১শ’ কোটি টাকা। যার সঙ্গে জড়িত রয়েছেন ওয়াসা শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম। এই নিয়োগে ওয়াসার এমডি ফজলুল্লাহর ভাগনা-ভাগনি ও ব্যক্তিগত ড্রাইভারও রয়েছেন। এছাড়া, জাপানী ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে গাড়ি উপঢৌকন নিয়ে তা বিক্রি করে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, এ কে এম ফজলুল্লাহ ওয়াসার আলোচিত কর্মকর্তা। তার আমলে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে পাচটি বড় প্রকল্প নেওয়া হয়। তার মধ্যে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (প্রথম পর্যায়), কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (দ্বিতীয় পর্যায়), চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও পয়োনিষ্কাশন প্রকল্প ও ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পসহ চার প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ১০ হাজার ৩০০ কোটি টাকা। কোনোটিই নির্ধারিত সময়ে শেষ হয়নি। উল্টো দুটিতে ব্যয় বেড়েছে ১ হাজার ৭১২ কোটি টাকা। এদিকে, তার দায়িত্ব পালনের মেয়াদে নগরে পানির সংকটও কাটেনি।

২০০০ সালে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে অবসর নেন এ কে এম ফজলুল্লাহ। ২০০৯ সালের ৬ জুলাই প্রথমবার চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে এক বছরের জন্য নিয়োগ পান। এরপর আরও এক বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। ২০১১ সালে ঢাকা ওয়াসার আদলে চট্টগ্রাম ওয়াসাতেও ব্যবস্থাপনা পরিচালকের পদ তৈরি করা হয়। ওয়াসা বোর্ডও পুনর্গঠন করা হয়। তখন এমডি পদে নিয়োগ পান তৎকালীন চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ। সেই থেকে এমডি পদে দায়িত্ব পালন করছেন তিনি।

চট্টগ্রাম ওয়াসা পরিচালিত হয় ১৯৯৬ সালের ওয়াসা অ্যাক্ট অনুযায়ী। এই আইনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা এমডি। আইনে এমডি পদে একই ব্যক্তি সর্বোচ্চ কতবার বা কত বছর নিয়োগ পেতে পারেন, সে বিষয়ে কিছু বলা নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এমডি পদে নিয়োগ দেয় সরকার।

অভিযোগের বিষয় নিশ্চিত করে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এই অভিযোগ দিয়েছেন, তাকে বলেন এর সত্যতা কি? সংশ্লিষ্ট সংস্থা এই বিষয়ে তদন্ত করলে তো বুঝতে পারবে। আমার দীর্ঘদিন কাজ করছি সবাই আমার সম্পর্কে ভাল ধারণা রয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করলো সামিট এলএনজি টার্মিনাল
একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন

You cannot copy content of this page