৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদান করেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মহিলা জামায়াতের মানববন্ধন সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ করেছে বলে জানালেন দুদক চেয়ারম্যান বিশিষ্ট জনের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের ইফতারমাহফিলের সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, রাজশাহী শাখার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। সীতাকুণ্ড ইকোপার্কে শিশু ইরা হত্যা: অভিযুক্ত ঘাতক মাহাবুব গ্রেপ্তার, মামলা হত্যা ধারায় রূপান্তর সাতকানিয়ায় এমপির নির্দেশে অবৈধ বালু মহাল বন্ধ: জনমনে স্বস্তি ১৮ পুলিশ সদস্যকে সিএমপির ২৪ লাখ টাকার সহায়তা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন পটিয়ায় বড়ই পাড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত-১।
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযান: গ্রেপ্তার ৬৫, অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার
  • চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযান: গ্রেপ্তার ৬৫, অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীর বাসভবন লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর নগরজুড়ে বিশেষ অভিযান ‘এস ড্রাইভ’ পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার (১ মার্চ) দিবাগত রাতে নগরীর ১৬টি থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারদের মধ্যে কোতোয়ালী থানায় ১৩ জন, সদরঘাটে ৩ জন, চকবাজারে ৪ জন, বাকলিয়ায় ৩ জন, খুলশীতে ২ জন, বায়েজিদে ৮ জন, পাঁচলাইশে ৩ জন, চান্দগাঁওয়ে ৬ জন, পাহাড়তলীতে ১ জন, আকবরশাহে ২ জন, ডবলমুরিংয়ে ৫ জন, বন্দরে ১ জন, ইপিজেডে ৪ জন, পতেঙ্গায় ৮ জন এবং কর্ণফুলীতে ২ জনকে আটক করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি ৫ জন, ছিনতাইকারী ৪১ জন, চাঁদাবাজ ৫ জন, জুয়াড়ি ২ জন এবং কিশোর গ্যাংয়ের ১২ সদস্য রয়েছে। অভিযানে একটি দেশীয় এলজি, তিনটি ছোরা, শর্টগানের ১২টি কার্তুজ, পিস্তলের ১০ রাউন্ড গুলি, দুটি ছুরি, তিনটি দা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।এছাড়া অভিযানে মোট ৪৬৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বাকলিয়া থানা এলাকা থেকে ১০০ পিস, বায়েজিদ থানা এলাকা থেকে ১৪ পিস, বন্দর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৭ পিস, ইপিজেড থানা এলাকা থেকে ২০০ পিস এবং পতেঙ্গা থানা এলাকা থেকে ১০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, একযোগে অভিযান পরিচালনার মূল উদ্দেশ্য হলো একটি এলাকায় অভিযান চালালে অন্য এলাকায় থাকা অপরাধীরা যাতে পালিয়ে যেতে না পারে। এ কারণে ওসি থেকে অতিরিক্ত কমিশনার পর্যন্ত সব পর্যায়ের কর্মকর্তা অভিযানে অংশ নেন।উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এর আগে গত ২ জানুয়ারিও একই বাড়িতে গুলির ঘটনা ঘটে।এ ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে রোববার ঢাকার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িত একটি সন্ত্রাসী গ্রুপকে চিহ্নিত করা হয়েছে।এরপর রোববার রাত ১১টায় দামপাড়া সিএমপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। তিনি ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেন এবং দুই দফায় গুলির ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবেও স্বীকার করেন।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও পুলিশের ওপর আস্থা ফেরাতে নগরীর বিভিন্ন স্থানে একযোগে অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঘটনাটিকে বিচ্ছিন্ন হিসেবে দেখা হলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদান করেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী
    ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মহিলা জামায়াতের মানববন্ধন
    সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ করেছে বলে জানালেন দুদক চেয়ারম্যান
    বিশিষ্ট জনের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের ইফতারমাহফিলের
    সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, রাজশাহী শাখার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।
    সীতাকুণ্ড ইকোপার্কে শিশু ইরা হত্যা: অভিযুক্ত ঘাতক মাহাবুব গ্রেপ্তার, মামলা হত্যা ধারায় রূপান্তর
    সাতকানিয়ায় এমপির নির্দেশে অবৈধ বালু মহাল বন্ধ: জনমনে স্বস্তি
    ১৮ পুলিশ সদস্যকে সিএমপির ২৪ লাখ টাকার সহায়তা

    You cannot copy content of this page