২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ পুলিশকে গুলি ছুড়ে পালিয়েছে! গুলিতে পুলিশ সহ আহত ৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম, এ কাশেম, চট্টগ্রাম।।চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী খ্যাত ও পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের অভিযান চালাতে গেলে সন্ত্রাসী সাজ্জাদ পুলিশের ওপর গুলি ছুড়ে পালিয়েছে!

তার চালানো গুলিতে দুই পুলিশ সহ ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন মোড়ের জালালাবাদ এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার মোঃ রইছ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিকদের কাছে।
তিনি জানান, সন্ত্রাসী সাজ্জাদকে অনেকদিন ধরেই খুঁজছিলো পুলিশ। তার অবস্থান শনাক্ত করে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযানে চালাতে যায় পুলিশ সদস্যরা।
পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্র- ই সাজ্জাদ গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে পাশের একটি ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যান সে। এ সময় গুলিবিদ্ধ হন চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক ফাইয়াছ হাসমিনুর রোবেল ও রাজু আহমেদ।
রইছ উদ্দিন আর ও জানান, সাজ্জাদের ছোড়া গুলিতে কাজল কান্তি দে ও মোঃ জাবেদ নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ছাড়া আরো একজন অজ্ঞাত নামা ব্যাক্তি গুলিবিদ্ধ হন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
আহতদের পুলিশ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী পরিচয় দেও
য়া এক নারীকে আটক করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর বিকেলে নগরীর চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমেই স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। এ ছাড়া গত ২৯ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন-কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে দু’জনকে ও হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড বলে তথ্য পেয়েছে পুলিশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page