৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চকরিয়ার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বাঁশখালী থেকে র‌্যাব-এর হাতে আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

কক্সবাজার জেলার চকরিয়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর কিশোর বেলাল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক একমাত্র আসামিকে দির্ঘ ২৭ বছর পর চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। গ্রেফতার আসামী আব্দুল হক(৫০) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী গ্রামের ছিদ্দিক আহামদের ছেলে।৪ অক্টোবর’২৩ ইং বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের প্রেমবাজার থেকে র‌্যাব-৭ এর আভিযানিক একটি টীম আসামী আব্দুল হক’কে গ্রেফতার করে। ঘটনার বিবরনে প্রকাশঃ ১৯৯৬ সালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আসামি আব্দুল হকসহ আরোও কয়েকজন পরস্পর যোগসাজসে কিশোর মোঃ বেলাল হোসেন (১৬)’কে নির্মম ও নৃশংসভাবে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় কক্সবাজার জেলার চকোরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬(১১)৯৬, ধারা-৩০২/৩৪ দন্ডবিধি, এসটি-১০৩/৯৯, জিআর নং ১০৪/৯৬। পরবর্তীতে মামলার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্র এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত আব্দুল হক’কে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের রায় ঘোষনার পর থেকে সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হক পলাতক থেকে বিভিন্ন স্থানে আত্মগোপন ছিল। পরবর্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম সূত্রে বর্ণিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোর বেলাল হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আব্দুল হক চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন প্রেমবাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর আভিযানিক একটি দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আব্দুল হক’কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতার পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৭ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল বলে জানায় আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page