৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ঘূর্নিঝড় ‘হামুন’-এর আঘাতে লন্ডভন্ড বাঁশখালী পল্লী বিদ্যুৎ, ক্ষয়ক্ষতি প্রায় ৫০ লক্ষাধিক টাকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম)

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্নিঝড় ২৪ অক্টোবর বাংলাদেশের উপকূলে আঘাত হেনে ক্রমশ দূর্বল হয়ে উত্তর পূর্ব দিকে সরে যাওয়ার আগেই কক্সবাজার ও দক্ষিন চট্টগ্রামে ব্যাপক তান্ডব চালিয়ে যান-মালের ব্যাপক ক্ষতি সাধন করেছে। এসময় পল্লী বিদ্যুতের চট্টগ্রাম জেলার বাঁশখালীতে ব্যাপক ক্ষয় ক্ষতি সহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে, পরিপুর্নভাবে লাইন চালু করতে কমপক্ষে ১০ দিন সময় লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বাঁশখালী জোনাল অফিসের ডিজিএম রীশু কুমার ঘোষ জানিয়েছেন, ২৫ অক্টোবর’২৩ ইং বুধবার পর্যন্ত বাঁশখালী পল্লী বিদ্যুতের বিতরন ব্যবস্থার ৬০% লাইন পরিদর্শন শেষে প্রাপ্ত তথ্যানুযায়ী ৩৩কেভি লাইনের ৪ টি খুঁটি, টাওয়ারের ১ টি খুঁটি ভেঙ্গে গেছে। ২২ টি খুঁটি মাটিতে পড়ে গেছে, ১৮ টি খুঁটি বিপদজনকভাবে হেলে পড়েছে, ৩৩ কেভি সঞ্চালন লাইনের উপর গাছ পড়ে আছে প্রায় ১৪০টি, ক্রস আর্ম ভেঙ্গে গেছে ২২টি, ব্রেস ভেঙ্গে গেছে ৬০টি, ইনসুলেটর ভেঙ্গেছে ২০৪টি এবং প্রধান সঞ্চালন লাইনের, তার ছিড়ে গেছে প্রায় ১২টি স্পটে। এছাড়া ১১কেভি লাইনের খুঁটি ভেঙ্গে গেছে ১৬৫টি, খুঁটি মাটিতে পড়ে গেছে ৫০টি, খুঁটি হেলে পড়েছে ২০৩টি, ১১ কেভি লাইনের উপর গাছ পড়ে আছে ১৫২০টি, ক্রস আর্ম ভেঙ্গে গেছে ৭৫টি, ব্রেস ভেঙ্গে গেছে ১০৮টি, ইনসুলেটর ভেঙ্গে গেছে ৩৬২টি, তার ছিড়ে গেছে ১২০০স্পটে, ট্রান্সফরমার নষ্ট হয়েছে ৪৫টি, মিটার ভেঙ্গে গেছে ৯৬০টি এবং সার্ভিস ড্রপ ছিড়ে গেছে ৬৫৪টি।পল্লী বিদ্যুতের বাঁশখালী জোনাল অফিসের ডিজিএম রীশু কুমার ঘোষ জানিয়েছেন, ক্ষয়-ক্ষতির পরিমান সবছেয়ে বেশি হয়েছে উপকূলীয় ইউনিয়ন ছনুয়া, শেখেরখীল, গন্ডামারা, সরলে। ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ টাকার অধিক হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, গ্রাহকদের নুন্যতম সেবা চালু করতে বাঁশখালী পল্লী বিদ্যুতের জনবল দিবারাত্রি মাঠে সক্রিয় থেকেও গত ২৪ ঘন্টায় ৩৩ কেভি এবং ১১ কেভি কোন লাইন চালু সম্ভব হয়নি। পল্লী বিদ্যুতের প্রশাসন ও মাঠ কর্মিরা বিরতিহীনভাবে কাজ করার পরও পরিপুর্নভাবে সঞ্চালন লাইন চালু করতে কমপক্ষে ১০ দিন সময় লাগতে পারে বলে জানান ডিজিএম রীশু কুমার ঘোষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page