১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

গনতন্ত্রকে হত্যা করছে সরকার – আমীর খসরু মাহমুদ চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর

দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীর লক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির দেওয়া কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোড মার্চ অনুষ্ঠিত হয়েছে।৩ অক্টোবর মঙ্গলবার বিকালে নগরকান্দা উপজেলার তালমা মোড়ে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবীর লক্ষে রোড মার্চ নামে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। এ রোড মার্চে লাখো নেতা কর্মীর ঢল নামে।নগরকান্দা উপজেলা, পৌর ও সালথা বিএনপির আয়োজনে বিএনপির দলনেতা উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক এর সভাপতিত্বে রোড মার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রধান উপদেষ্টা ও ভাইস- চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ( ফরিদপুর বিভাগ) ও সমন্বয়কারী শামা ওবায়েদ ইসলাম রিংকু, সহ- সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিমুজ্জামান সেলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মোহাম্মাদ আবু জাফর, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন আরা হক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আহ্বায়ক ফরিদপুর জেলা বিএনপি সৈয়দ মোদাররেস আলী ইসা, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।এসময় আরো উপস্থিত ঢাকা উত্তরের সাবেক সহ- সম্পাদক হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের যুগ্ন- সম্পাদক হেলালউদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, এসময় ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুরের জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এসময় নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা হতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা মিশিল নিয়ে সভাস্থলে হাজির হতে থাকলে সেখানে জনসমুদ্রে পরিনত হয়।উপস্তিত সকল বক্তারাই বেগম খালেদা জিয়ার অনতিবিলম্বে মুক্তির দাবী জানান। রোড মার্চটি বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে রোড মার্চ জনসভা করেছে বলে জানাগেছে।প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সরকারের পতন এখন মাত্র সময়ের ব্যাপার, এ সরকার গনতন্ত্রকে গলাটিপে হত্যা করছে।দেশের জনগণ এখন আর তাদের সাথে নাই, তাদেরকে এখন আর দেখতেও চায়না। আওয়ামীলীগ সরকার আন্তর্জাতিক মহলেও এখন নিন্দার পাত্র। বিএনপি এই সরকারের অধিনে কোন নির্বাচনে অংশগ্রহন করবেনা, আগামী সংসদ নির্বাচন তত্বাবধান সরকারের অধিনেই হবে ইনশাআল্লাহ। তিনি ইউরোপীয়ন ইউনিয়নের কথা উল্লেখ করে বলেন তাদের কতো সুন্দর আইন। আর শেখ হাসিনার আইন ভোট চুরি। যা তার নেতা কর্মীদের শেখানো হয়েছে।শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন এই নগরকান্দা খালেদা জিয়ার, এই নগরকান্দা তারেক জিয়ার, এই নগরকান্দা মরহুম কেএম ওবায়দুর রহমানের। উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দেরকে নগরকান্দার জনগণের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।নগরকান্দার আরেক কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও সকলকে অভিনন্দন জানান।তালমার রোড মার্চে দেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী ও বিএনপি নেতা ইথুন বাবু ও মৌসুমি চৌধুরী বিএনপির উন্নয়ন নিয়ে বিভিন্ন সংগীত পরিবেশন করেন।তালমা মোড়ে রোড মার্চ জনসভা চলাকালীন সময়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হলে আইন শৃঙ্খলা বাহিনীর সামাল দিতে বেশ বেগ পেতে হয়। জনসভা স্থলে নিরাপত্তা বাহিনীর উপস্থিত ছিলো চখে পরার মতো।

 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page